নজরে নীতি আয়োগের বৈঠক, কোন কোন বিষয়ে বিশেষ নজর জেনে নিন

নজরে নীতি আয়োগের বৈঠক, কোন কোন বিষয়ে বিশেষ নজর জেনে নিন

আজ নজরে নীতি আয়োগের বৈঠক। ৭ বছর পর মুখোমুখী বৈঠকে হবে। ২০১৯ সালে শেষ বার মুখোমুখি নীতি আয়োগের বৈঠক হয়েছিল দিল্লিতে। তারপরে করোনা সংক্রমণের কারণে মুখোমুখি বৈঠক সম্ভব হয়নি। এবারের নীতি আয়োগের বৈঠকের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। তবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বৈঠক বয়কট করেছেন।

কোন কোন বিষয়ে বিশেষ নজর জেনে নিন

করোনা কালে নীতি আয়োগের বৈঠক যা হয়েছে পুরোটাই ভার্চুয়াল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। করোনা সংক্রমণ কমে যাওয়ার পর এই প্রথম মুখোমুখী বসে বৈঠক হবে। সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বৈঠকের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখবেন। এবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। চার দিনের সফরে গত শুক্রবার থেকে দিল্লিতে রয়েছেন তিনি।

এদিনে নীতি আয়োগের বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে চলেছে কৃষি, ফসল উৎপাদন, কৃষিক্ষেত্রে স্ব-নির্ভরতা ও অর্থনীতি। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে বসবে বৈঠক। বৈঠকে এবার জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এবারের বৈঠকে উপস্থিত থাকবেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দিয়েছেন তিনি। িচঠিতে তিিন লিখেছেন রাজ্যগুলির উন্নয়ন হলে তবেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। কিন্তু মোদী সরকার বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠকে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ প্রথম েথকেই নীতি আয়োগের বিরোধিতায় কথা বলেছেন তিনি। বেশিরভাগ নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থেকেছেন মমতা। তাঁর প্রতিনিধি হিসেবে থেকেছেন মুখ্যসচিব। রাজ্যে এসএসসি কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। মুখ্যমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম বৈঠক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+