আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাজপথে কুচকাওয়াজের আয়োজন
আজ প্রজাতন্ত্র দিবস। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে দেশবাসী। প্রতি বছরেরে মত এই বছরেও রাজধানী দিল্লিতে কুচকাওয়াজ -সহ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে। যেহেতু আজ স্বাধীনতার ৭৫ বছর, তাই 'আজাদি কা মহোৎসব’ পালন করা হবে।

প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান দেশবাসীকে
দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী একটি টুইট করেন। তিনি লেখেন,'আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।'

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভারতবাসীকে শুভেচ্ছা জানান
নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লেখেন, 'সকলকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা। আমি দেশের বীর শহীদদের প্রণাম জানাই যারা ভারতের প্রজাতন্ত্রের গর্ব, একতা ও অখণ্ডতা ধরে রেখেছেন। দেশের জন্য তাঁদের জীবন বলিদান দিয়েছেন।' পাশপাশি স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তিনি চিরকৃতজ্ঞ থাকার আহ্বান জানালেন দেশবাসীকে। জয় হিন্দ।

রাজপথে কুচকাওয়াজের আয়োজন
রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজের ১৬ টি দলের আয়োজন করা হয়েছে। ১৭ টি সামরিক ব্যান্ড, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২৫ টি সশস্ত্র বাহিনী আনা হয়েছে। দেশে আজ সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামরিক শক্তির প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে করোনা বিধি মানতে হবে সকলকে
২৩ জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নেতাজির একটি মূর্তির উদ্বোধন করেছিলেন। ১৫ বছরের কম বয়সীদের এই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দিল্লি পুলিশ।
দিল্লির পুলিশের তরফে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বলা হয়েছে যারা অনুষ্ঠানে অংশ নেবেন তাঁদের সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ববিধি ও কোভিড বিধি মানতে হবে। সেই সঙ্গে সবাইকে করোনা ভ্যাকসিনের শংসাপত্র নিজদের কাছে রাখতে হবে। অংশ গ্রহণকারীদের সকলকেই করোনার ডবল ভ্যাকসিনপ্রাপ্ত হতে হবে।












Click it and Unblock the Notifications