আজই দিল্লি ক্যাবিনেটে পাস হতে পারে জন লোকপাল বিল

আজই দিল্লি ক্যাবিনেটে পাস হতে পারে জন লোকপাল বিল
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : আজই দিল্লি ক্যাবিনেটে পাস হতে পারে জনলোকপাল বিল। মুখ্যসচিবের নেতৃত্বে ইতিমধ্যেই লোকপাল বিলের খসড়া চূড়ান্ত করা হয়ে গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকালই আইনজীবীদের সঙ্গে এই নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন আপ নেতা প্রশান্ত ভূষণ,অ্যাডভোকেট রাহুল মলহোত্রা, ক্যাবিনেট মন্ত্রীরা এবং সরকারি উচ্চ আধিকারিকরা।

জন লোকপাল বিলের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে

সরকারি এক আধিকারিক জানিয়েছেন, আজ, মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকের আলোচনার মূল বিষয় জন লোকপাল বিল। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জন লোকপাল বিল পাশ করার যে সময়সীমা ছিল তা মানার জন্য যাবতীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।

অরবিন্দ কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে রামলীলা ময়াদানের মঞ্চ থেকেই জন লোকপাল বিলে পাসের ঘোষণা করবেন তিনি। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তা ঘোষণা করবেন কেজরিওয়াল। এখনও পর্যন্ত কাজ যে গতিতে এগিয়েছে, তাতে পূর্বনির্ধারিত সময়সীমা অতিক্রম হবে না বলেই দাবি সরকারি আধিকারিকদের।

জন লোকপাল বিলের চূড়ান্ত খসড়া প্রস্তুত করার ক্ষেত্রে মুখ্যসচিবের নেতৃত্বে নগরোন্নয়ন দফতর, আইন ও অর্থ দফতরের সচিবরা কাজ করেছেন। এছাড়াও ছিলেন অ্যাডভোকেট রাহুল মেহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+