নজরে জঙ্গলমহল, আজ খড়গপুর সফরে মমতা, করোনা নেগেটিভ হলেই মিলবে বৈঠকে প্রবেশের অনুমতি
নজরে জঙ্গলমহল, আজ খড়গপুর সফরে মমতা, করোনা নেগেটিভ হলেই মিলবে বৈঠকে প্রবেশের অনুমতি
উত্তরবঙ্গ সফর সেরে সোজা এবার জঙ্গলমহলে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে জঙ্গলমহলে একের পর এক সভা, মিছিল করেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। একের পর এক সভা থেকে শাসক দলকে কদর্য ভাষায় আক্রমণও করেছে। এবার হিসেব বুঝে নিতে মরিয়া মমতা। আজই খড়গপুর সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। করোনা সংক্রমণের কারণে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

খড়গপুর সফরে মমতা
উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই তাই খড়গপুর সফরে যাচ্ছে। আজ খড়গপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। খড়গপুর বিদ্যাসাগর স্টেডিয়ামে হবে প্রশাসনিক সভা। সেখানে জেলায় উন্নয়নের কাজ থেকে শুরু করে পুজো প্রস্তুতি সব কিছু নিয়েই আলোচনা হবে। জেলা শাসকদের কাছ থেকে সরকারি প্রকল্পের কাজের হিসেব নেবেন তিনি।

করোনা পরীক্ষা
মুখ্যমন্ত্রীর সভায় যাঁরা প্রবেশ করবেন তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হবে। এমনকী মাইক ম্যান থেকে চা বিক্রেতা যাঁরা থাকবেন তাঁদেরও করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে প্রবেশের অনুমতি। মহামারী পরিস্থিতিতে গত কয়েক মাসে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে করোনার প্রকোব ছিল। সেকারণেই এই বাড়তি সাবধানতা বলে মনে করা হচ্ছে।

নিরাপত্তায় সুরক্ষাবিধি নজরে
মুখ্যমন্ত্রীর সভায় করোনা সুরক্ষা বিধির উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। স্যানিটাইজার টানেল দিয়ে প্রবেশ করতে হবে মমতার প্রশাসনিক বৈঠকে। থাকছে স্যানিটাইজার ডিসপেন্সার। মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার কিট সবই দেওয়া হবে প্রশাসনিক বৈঠকে যাঁরা অংশ নেবেন তাঁদের। হেলিকপ্টারে খড়গপুরে পৌঁছবেন মমতা। বৈঠকের পর তিনি ঝাড়গ্রামে যাবেন বলে জানা গিয়েছে।

নজরে বিজেপি
বিধানসভা ভোটের প্রস্তুিততে ইতিমধ্যেই বেশ কয়েকবার জঙ্গলমহলে মিটিং মিছিল করে ফেলেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর জয়ের হুঙ্কারও দিয়েছেন তিনি। জঙ্গল মহলের অনুন্নয়ন থেকে মাওবাদী যোগ সব কিছু নিয়েই সরব হয়েছেন দিলীপরা। এবার এক জায়গায় ছাড়তে রাজি নন মমতা। একুশের ভোটের প্রস্তুতিতেই তাঁর এই জঙ্গলমহল সফর বলে মনে করা হচ্ছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications