গুটখা কেনার আগে সাবধান! পানমশলা সহ তামাকজাত দ্রব্য উৎপাদন কিংবা বিক্রি বন্ধের নির্দেশ নবান্নের
তামাক সেবন স্বাস্থ্যকর নয়! গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের প্যাকেটে বড়বড় করে লেখা থাকা এই সতর্কবার্তা। কিন্তু এরপরেও কেউ মানে না এই সতর্কীকরণ। খোলা বাজারে ব্যাপক ভাবে বিক্রি হয় এই সমস্ত সামগ্রী। রমরমিয়ে বিক্রিও হয়ে থাক
তামাক সেবন স্বাস্থ্যকর নয়! গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের প্যাকেটে বড়বড় করে লেখা থাকা এই সতর্কবার্তা। কিন্তু এরপরেও কেউ মানে না এই সতর্কীকরণ। খোলা বাজারে ব্যাপক ভাবে বিক্রি হয় এই সমস্ত সামগ্রী। রমরমিয়ে বিক্রিও হয়ে থাকে।
সরকারি একটি সূত্র জানায়, গুটখা সহ তামাকজাত এই সমস্ত সামগ্রিগুলি বিক্রি করে মোটা অঙ্কের রাজস্ব পেয়ে থাকে সরকার। যদিও সাধারণ মানুষের শরীরের কথা ভেবে ধীরে ধীরে একাধিক রাজ্য এই সমস্ত দ্রব্যকে নিষিদ্ধ করছে।
আর এবার সেই পথেই হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

তামাকজাত দ্রব্যই বেচা–কেনা নিষিদ্ধ
তামাকজাত দ্রব্যই বেচা-কেনা নিষিদ্ধ করল রাজ্য সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের তরফে জারি করা হয়েছে। সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের স্বাক্ষর রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুয়ায়ি, আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের ৭ তারিখ থেকে পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে গুটকা পান মশলা।

এক বছরের জন্যে কড়া নির্দেশ
নির্দেশ জারি করে আরও জানানো হয়েছে ৭ তারিখের পর থেকে গুদামজাত করা ও বিক্রি নিষিদ্ধ এই রাজ্যে। গতকাল সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই একটি সার্কুলারে এমনটাই জানানো হয়েছে। এরপরেই নির্দেশিকাকে অমান্য করে গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রি করলে সংশ্লিষ্ট ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরিস্থিতি বুঝে আগামীদিনে সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে।

নির্দেশিকা আছে সচেতনতা নেই!
এর আগেও গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন। গুটখা সহ এমন একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপরে জারি করে এই নির্দেশিকা। কিন্তু সচেতনতার অভাবে অবাধে বিক্রি হয়েছে গুটখা সহ একাধিক তামাকজাত দ্রব্যে। খোলা বাজারে বিক্রি হয়েছে। প্রশ্ন উঠছে এবারও এমনটা হবে না তো? শুধুমাত্র খাতায় কলমে থেকে যাবে না ৎ? প্রশ্ন তুলছেন অনেকে। তবে রাজ্য প্রশাসন সূত্রের খবর, এবার কড়া ভাবে তা মানা হবে।

স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত!
রাজ্যের তরফে নির্দেশিকায় স্পষ্ট লেখা, ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন কিংবা বিক্রি বন্ধ করতে হবে। শধু তাই সংরক্ষণ এবং সেবনও পুরোপুরি নিষিদ্ধ বলে জানা যাচ্ছে। আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে যেখানে সেখানে থুতু-পিক ফেলা বিপদ ডেকে আনতে পারে। সেদিকে তাকিয়েও এই সিদ্ধান্ত কিনা সেদিকেও নজর চিকিৎসকমহলে। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications