টেলিভিশনে ভারত-ইংল্যান্ড খেলা দেখার জের, মধ্যাহ্ন ভোজের পর স্থগিত আদালতের কাজ
টেলিভিশনে ভারত-ইংল্যান্ড খেলা দেখার জের, মধ্যাহ্ন ভোজের পর স্থগিত আদালতের কাজ
অ্যাডিলেডে বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালের ম্যাচ ছিল। এই খেলাতে জিততে পারলেই টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতো। বৃহস্পতিবার সারাদিন দেশ জুড়ে উত্তেজনার পারদ নেহাৎ কম ছিল না। টেলিভিশনে সরাসরি খেলা দেখার জন্য একটি জেলা আদালতের সমস্ত কাজ স্থগিত রাখল বার অ্যাসোসিয়েশন। আদালতের মতো জায়গায় শুধু খেলা দেখার জন্য মধ্যাহ্নভোজের পর বার অ্যাসোসিয়েশন সমস্ত কাজ স্থগিত করে। শুনতে অবাক লাগলেও এই ঘটনা পাতিয়ালা জেলা আদালতে হয়েছে।

বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কুলজিৎ সিং ধালিওয়াল, টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ডের খেলা দেখার জন্য পাতিয়ালা আদালতের সমস্ত কাজ মধ্যাহ্নভোজের পর স্থগিত করা হয়েছে। বুধবার সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যে টি২০ বিশ্বাকাপের নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এরপরেই পাতিয়ালার জেলা বার অ্যাসোসিয়েশনের তরফে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বৃহস্পতিবার ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল সরাসরি টেলিভিশনে দেখার জন্য আদালতের সমস্ত কাজ মধ্যাহ্নভোজের পর স্থগিত করে দেওয়া হবে। এরপরেই পাতিয়ালার জেলা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে আদালতের সমস্ত বিভাগকে মধ্যাহ্নভোজের পর কোনও কাজ না করার জন্য আবেদন করা হয়। মধ্যাহ্নভোজের পর ভারত ও ইংল্যান্ডের সেমি ফাইনাল দেখার জন্য এই বিরতি নেওয়া হচ্ছে বলে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়।
পাতিয়ালার জেলা বার অ্যাসোসিয়েশনের তরফে মধ্যাহ্ন ভোজের পর সমস্ত কাজ স্থগিত রাখা হলেও, টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায়। পাকিস্তান বুধবারই নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের খেলা দেখার সৌভাগ্য হল না। টসে জেতেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি ভারতীয় দলকে প্রথম ব্যাট করার সুযোগ দেন। ভারতের ব্যাটিং অত্যন্ত ধীর গতিতে শুরু হয়। কে এল রাহুল আগের ম্যাচে ভালো রান করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে রান করতে ব্যর্থ হন। বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি দ্বিতীয় উইকেটে ৪৭ রান করেন। ভারত প্রথম ইনিংসের শেষে ছয় উইকেট হারিয়ে ১৬৮ রান করে। ইংল্যান্ড ১৬৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে। চার ওভার বাকি থাকতেই ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৬৯ রান করে। ইংল্যান্ডের অ্যালেক্স হেল ৮৬ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ৮০ রান করে অপাজিত ছিলেন।












Click it and Unblock the Notifications