জম্মু ও কাশ্মীরে বিপাকে কংগ্রেস, গুলাম নবী আজাদের সমর্থনে কংগ্রেস ছাড়লেন ৫০ জন প্রবীণ নেতা
শুক্রবারই কংগ্রেস ত্যাগ করেছেন দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাব নবী আজাদ। তাঁকে সমর্থন জানানোর জন্য মঙ্গলবার গুলাম নবী আজাদের সমর্থনে কংগ্রেস ছাড়লেন ৫০ জন নেতা।
শুক্রবারই কংগ্রেস ত্যাগ করেছেন দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাব নবী আজাদ। তাঁকে সমর্থন জানাতের মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তার চাঁদ সহ ৫০ জনের বেশি প্রবীণ কংগ্রেস নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তাঁরা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে যৌথ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার চাঁদ ও প্রাক্তন মন্ত্রী আব্দুল মাজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘরু রাম ও প্রাক্তন বিধায়ক বলওয়ান সিং সহ আরও বেশ কয়েককজন প্রবীণ কংগ্রেস নেতা দলত্যাগ করেন। একটি সাংবাদিক সম্মেলন করে তাঁরা প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলনে বলওয়ান সিং বলেন, 'আমরা আজাদকে সমর্থন করতে সোনিয়া গান্ধীকে যৌথ পদত্যাগপত্র জমা দিয়েছি।' ৫০ জনের বেশি কংগ্রেসের প্রবীণ নেতা, বিধায়কের পাশাপাশি পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের শতাধিক সদস্য, পৌর কর্পোরেটর, জেলা ও ব্লক স্তরের নেতারা ইতিমধ্যে আজাদকে সমর্থনে কংগ্রেস ছেড়েছে। খুব শীঘ্রই গুলাম নবী আজাদ জাতীয় স্তরের রাজনৈতিক দল গঠন করবেন। জম্মু ও কাশ্মীরের এই প্রবীণ কংগ্রেস নেতারা আজাদের দলে যোগ দেবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।
পাঁচ দশকের বেশি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন গুলাম নবী আজাদ। শুক্রবার তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেন। সোনিয়া গান্ধীকে পাঁচ পৃষ্ঠার পদত্যাগপত্রে গুলাম নবী আজাদ জানান, আগের গৌরব বা ঐতিহ্যে ফিরে আসার সম্ভাবনা কংগ্রেসের নেই। এছাড়াও তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি বলেন, রাহুল গান্ধী সক্রিয়ভাবে কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই দলের অবনতি শুরু হয়ে গিয়েছে।
পদত্যাগপত্রে গুলাম নবী আজাদ বলেন, ২০১৩ সালে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দলের ধ্বংস শুরু হয়ে গিয়েছে। তিনি চিঠিতে অভিযোগ করেন, দলের প্রবীণ নেতাদের সরিয়ে দিয়ে তরুণ নেতাদের সামনের সারিতে আনা হয়। মূলত দালালি করেই এই তরুণ নেতারা কংগ্রেসের সামনের সারিতে চলে আসেন। সেই তরুণ কংগ্রেস নেতাদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
গুলাম নবী অভিযোগ করেন, আগে কংগ্রেসের প্রবীণ নেতাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। কিন্তু দলের অভ্যন্তরে প্রবীণ নেতাদের কোনও সম্মান নেই। রাহুল গান্ধীর নিরাপত্তা রক্ষী ও সহকারীরা বর্তমানে দলের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দলের জন্য ক্ষতিকর। কংগ্রেস যদিও অভিযোগ করেছে, গুলাম নবী আজাদ মোদী প্রীতির জন্য দল ছাড়ছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গান্ধী পরিবার চায়, কংগ্রেসের অভ্যন্তরে তাদের কথা শেষ কথা হবে। তা না হলেও দলে টেকা দায় হয়ে যায়। একই ধরনের অভিযোগ নিয়ে গুলাম নবী আজাদ ছাড়াও বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা পদত্যাগ করেছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications