যান চলাচল বন্ধের জন্য অন্ধ্রপ্রদেশ সীমান্তে পাঁচিল তুলল তামিল সরকার

যান চলাচল বন্ধের জন্য অন্ধ্রপ্রদেশ সীমান্তে পাঁচিল তুলল তামিল সরকার

করোনা ভাইরাস সংক্রমণ থেকে দ্রুত আরোগ্যের পথে দক্ষিণের রাজ্যগুলি। এরকম অবস্থায় তামিলনাড়ু সরকার চায় না রাজ্যে ফের মাথা চাড়া দিয়ে উঠুক করোনার প্রকোপ। তাই তামিলনাড়ু সরকার অন্ধ্রপ্রদেশের সীমানা সংলগ্ন রাস্তাগুলিতে পাঁচিল তুলে দিয়েছে, যাতে দেশে করোনা ভাইরাস লকডাউনের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়।

সাত ফিটের পাঁচিল তোলা হয়েছে

সাত ফিটের পাঁচিল তোলা হয়েছে

পাঁচিলগুলির উচ্চতা ৭ ফিট করে। এগুলি তোলা হয়েছে রাজ্যে প্রধান প্রবেশ পথ চিত্তোর-পন্নি-চেন্নাইয়ের রাস্তায় ও প্রধান প্রস্থানের পথ চিত্তোর-গুড়িয়াথাম রাস্তায়। এই দুই প্রবেশ ও বেড়োনোর পথই চিত্তোর জেলায়। দ্বিতীয় লকডাউনের মেয়াদকালে যানবাহনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনতে অন্ধ্র সীমান্তে পাঁচিল তোলার সিদ্ধন্ত নেওয়া হয়।

সীমান্তে কড়া নজরদারি কেন্দ্র–রাজ্যের

সীমান্তে কড়া নজরদারি কেন্দ্র–রাজ্যের

কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ও প্রয়োজনীয় পণ্যের যান ছাড়া সব যানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি সূত্রের খবর, করোনা ভাইরাস কেসে আর কোনও তীব্রতা রোধে আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত হাজারের বেশি জনের করোনা ভাইরাস কেস পাওয়া গিয়েছে।

তামিলনাড়ুতে করোনায় সুস্থ হয়ে উঠছেন অনেকে

তামিলনাড়ুতে করোনায় সুস্থ হয়ে উঠছেন অনেকে

তামিলনাড়ুতে করোনা কেসের সংখ্যা ১,৮৮৫, অন্যদিকে অন্ধ্রে করোনা সংক্রমণের সংখ্যা ১,০৯৭। রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে করোনায় সুস্থ হয়ে উঠেছে ১০০০ জন, যার মধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ৬০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে এখনও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে। যদিও ২৩১ জন করোনার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+