বাংলাদেশি মুসলিমদের আলাদা করতে পরিকল্পনা, অসমে শুরু হচ্ছে 'নতুন' গণনা

বাংলাদেশি মুসলিমদের আলাদা করতে অসমে শুরু হচ্ছে 'নতুন' সেনসাস

বাংলাদেশি মুসলিমদের থেকে অসমীয়া মুসলিমদের আলাদা করতে নতুন পরিকল্পনা সেখানকার বিজেপি সরকারের। মার্চ থেকে সেখানে দেশের মুসলিমদের সনাক্ত করতে আর্থ সামাজিক গণনা শুরু করা হবে।

আদি মুসলিম সনাক্ত করতে সেনসাস

আদি মুসলিম সনাক্ত করতে সেনসাস

অসম মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মুমিনুল আওয়াল বলেছেন, এই সেনসাসের উদ্দেশ্য হল পূর্বতন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আগত মুসলিমদের আলাদা করা।

নির্দিষ্ট কমিউনিটির দিকে নজর

নির্দিষ্ট কমিউনিটির দিকে নজর

এই সার্ভেতে গোরিয়া, মোরিয়া, দেশি এবং টি ট্রাইব ঝোলা কমিউনিটির দিকে নজর দেওয়া হবে। কেননা সরকারি এঁদেরই দেশের বলে ধরে নিয়েছে।

সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ব্যবস্থা

সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ব্যবস্থা

অসম মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মুমিনুল আওয়াল জানিয়েছেন, দেশের মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের নাম একই। সেই কারণে সরকার সমস্যায় পড়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রয়োগ নিয়ে সমস্যা হচ্ছে। কেননা অসম সরকার দেশির মুসলিমদের কল্যাণে বদ্ধপরিকর। সেজন্য তাদের আলাদা পরিচিতি থাকা জরুরি।

মার্চেই শুরু হবে সেনসাস

মার্চেই শুরু হবে সেনসাস

আওয়াল জানিয়েছেন, এই সেনসাসের পরিকল্পনা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অর্থবর্ষেই কাজ শুরু করা যাবে বলে মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে ১১ ফেব্রুয়ারি বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+