পেঁয়াজের দাম কমাতে এবার ময়দানে নামলেন মোদী, জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহ
১৫০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। দামের ঝাঁজে জেরবার গোটা দেশ। এতোটাই কাহিল দশা যে এটা এখন গোটা দেশের একটা বড় ইস্যুতে পরিণত হয়েছে।
১৫০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। দামের ঝাঁজে জেরবার গোটা দেশ। এতোটাই কাহিল দশা যে এটা এখন গোটা দেশের একটা বড় ইস্যুতে পরিণত হয়েছে। এমনই দশা যে পরিস্থাতি মোকাবিলায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

১০০-১৫০ টাকা কিলো পেঁয়াজ
দাম চড়তে চড়তে ১০০ থেকে ১৫০ টাকা কিলোতে পৌঁছে গিয়েছে পেঁয়াজের দাম। কোনওভাবেই সেই দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এক অবস্থা। এমনকী পেঁয়াজ উৎপাদন কেন্দ্র নাসিকেও একই হাল হয়েছে। কিছুতেই পেঁয়াজের দামে লাগাম টানা যাচ্ছে না।

জরুরি বৈঠকে অমিত শাহ
পেঁয়াজের দামে লাগাম টানতে এবার হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ, ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান, এবং কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পেঁয়াজের দাম নিয়ে কয়েকদিন আগেই লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্র বলেছিলেন আমি পেঁয়াজ খাই না। সেটা মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে। গত ১৬ নভেম্বর কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন বাইরে থেকে ১০০,০০০ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। সেটা বাজারে ঢুকেও পড়েছেষ কিন্তু তারপরেও দামে কোনও কম হয়নি।

পেঁয়াজের কম উৎপাদন
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে লোকসভায় সরব হয়েছিল বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছিলেন পেঁয়াজের উৎপাদন এবার কম হওয়ার কারণেই বাজারে জোগান কমেছে। পেঁয়াজ সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থাও দেশে নেই সেকারণেই এই তীব্র সংকট তৈরি হয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কয়েকদিন আগে সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কথা ঘোষণা করেছিল। কিন্তু তাতেও হাল ফেরেনি।












Click it and Unblock the Notifications