মোদীর 'আত্মনির্ভর ভারত'-এর ডাক! সীমান্তে চিনের সেনাকে চিহ্নিত করতে দেশীয় প্রযুক্তিতে সাফল্য
গত কয়েক বছরে ভারত-চিনের সম্পর্কের (india-chaina relation) কথা কমবেশি সবারই জানা। তবে যেটা জানা নেই, তা হল, সীমান্তে চিনের ওপরে নজরদারি চালাতে দেশেই যন্ত্র বানিয়ে ফেলেছে ভারতীয় সেনা (indian army)। যা দিলেই দেশের পূর্ব
গত কয়েক বছরে ভারত-চিনের সম্পর্কের (india-chaina relation) কথা কমবেশি সবারই জানা। তবে যেটা জানা নেই, তা হল, সীমান্তে চিনের ওপরে নজরদারি চালাতে দেশেই যন্ত্র বানিয়ে ফেলেছে ভারতীয় সেনা (indian army)। যা দিলেই দেশের পূর্বের অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি (surveillance) চালানো হচ্ছে পিপলস লিবারেশন আর্মির (people's liberation army) ওপরে।

সীমান্তে চিনা সেনার গতিবিধি বৃদ্ধি
পূর্বাঞ্চলের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে জানিয়েছেন, পিএলএ সীমান্ত যে তাদের গতিবিধি বৃদ্ধি করেছে, তাই নয়, বাৎসরিক সীমান্ত প্রশিক্ষণও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও কোনও কোনও জায়গায় চিন অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন তাদের সক্রিয়তা বাড়িয়েছে। তবে সেই পরিস্থিতিতে যদি কোনও উত্তেজনা তৈরি হয়, তাহলে প্রোটোকল অনুযায়ী, তার সমাধানও করা হচ্ছে।

চিনের হানাদারি রুখতে দেশীয় প্রযুক্তি
এদিকে সীমান্তে চিনের হানাদারি রুখতে সেনাবাহিনী দেশীয় প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এর জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা এবং অন্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফ থেকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মেজর ভাব্য শর্মা ফেস রিকগনিশন সফটঅয়্যারের উদ্ভাবন করেছেন। যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেশন আর্মির সেনাদের চিহ্নিত করছে। অরুণাচল প্রদেশের তাওয়ার সেক্টরের বিতর্কিত এলাকায় এর কার্যকারীতায় সেনাবাহিনী সাফল্য পেয়েছে।

ইন্টারনেট ছাড়াই প্রযুক্তিতে সফলতা
মেজর শর্মা ৫ মাউন্টেন ডিভিশনের সিগন্যাল রেজিমেন্টের সদস্য। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ সেনাবাহিনীর যে দুটি ডিভিশনকে মোতায়েন করা হয়েছে, তার মধ্যে এই ডিভিশন অন্যতম। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ যে তিনটি বিতর্কিত এলাকা রয়েছে সেগুলি হল নামকাচু ভ্যালি, সামডোরং চু এবং আনসে। এই তিনটি এলাকায় দুতরফেই নজরদারি চালানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর নতুন সফটঅয়্যার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এসে পড়া চিনা সৈন্যকে সনাক্ত করছে, আগে থেকে সেখানে থাকা তথ্যভাণ্ডারের সাহায্যে। এই সফটঅয়্যারে পাইথন ল্যাঙ্গুয়েজ কোড ব্যবহার করা হচ্ছে। এই সফটঅয়্যার ইন্টারনেটের সাহায্য ছাড়াই কাজ করতে সক্ষম।

রয়েছে অন্য প্রযুক্তিও
স্বদেশি নজরদারি প্রযুক্তি ছাড়াও ভারত উপগ্রহ, র্যাডার, গ্রাউন্ড সেনসর এবং ইজরায়েলের চালকহীন আকাশযান হেরনের সাহায্য নিয়ে থাকে। যার মাধ্যমে প্রতিটি সেকেন্ট, প্রতিটি মিনিটে নজরদারি চলে। যার জন্য সেনা জওয়ানদের সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুরো পরিস্থিতির মোকাবিলা করতে প্রযুক্তি নির্ভরতার কথাও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। এর ফলে একদিকে যেমন শক্রুর অবস্থান তাড়াতাড়ি বোঝা যাচ্ছে, অন্যদিকে খুব তাড়াতাড়ি পাল্টা ব্যবস্থা নেওয়া যাচ্ছে।












Click it and Unblock the Notifications