লক্ষ্য ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি! উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ফোকাস যেসব সেক্টরে

দেশের সব থেকে বড় রাজ্য। জনসংখ্যাও সব থেকে বেশি। সেই পরিস্থিতিতে বিজেপি শাসিত উত্তর প্রদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে পরিকল্পনা যোগী সরকারের। এজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে সমন্বয় করে ১০ টি সেক্টরে ফোকাস করতে বিস্তৃত কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী চার বছরে পরিকল্পনা রূপায়ন করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

লক্ষ্য যে দশটি সেক্টরে

লক্ষ্য যে দশটি সেক্টরে

উত্তর প্রদেশ সরকার অর্থনীতির উন্নয়নে যে ১০ টি সেক্টরকে চিহ্নিত করেছে, তার মধ্যে আইনশৃঙ্খলা ছাড়াও রয়েছে, কৃষি উৎপাদন, সামাজিক নিরাপত্তা, পরিকাঠামো ও শিল্প উন্নয়ন, নগর উয়্য়ন, গ্রামীন উন্নয়ন, চিকিৎসা ও স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সংস্কৃতি এবং রাজস্ব আদায়।

পরিকল্পনা কীভাবে রূপায়ন

পরিকল্পনা কীভাবে রূপায়ন

সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে পরিকল্পনা রূপায়ন করতে হবে। তার জন্য চিহ্নিত ১০ টি সেক্টরের দায়িত্ব আলাদাভাবে দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকদের। প্রতিটি সেক্টরের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি এর সফল বাস্তবায়নের জন্য অবিচ্ছিন্ন পর্যবেক্ষণের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী।

কোভিডের মধ্যেও বেড়েছে উত্তর প্রদেশের জিডিপি

কোভিডের মধ্যেও বেড়েছে উত্তর প্রদেশের জিডিপি

উত্তর প্রদেশের যোগী সরকারের লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে রাজ্যকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। টাকার অঙ্কে যা ৮২ লক্ষ কোটির বেশি। সরকারের তরফে তথ্য দিয়ে বলা হয়েছে, কোভিড মহামারীর শেষ তিন বছরে যখন বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছিল সেই সময় আর্থিক শৃঙ্খলার কারণে রাজ্যের জিডিপি বেড়েছে।

জাতীয় জিডিপিতে উত্তর প্রদেশের অবদান

জাতীয় জিডিপিতে উত্তর প্রদেশের অবদান

২০২১-২২ সালে উত্তর প্রদেশের জিডিপি ১৬.৮ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে সরকারি নথিতে। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন জাতীয় জিডিপিতে উত্তর প্রদেশের অবদান প্রায় ৮ শতাংশ। এর ভিত্তি হল উত্তর প্রদেশে উর্বর জমি, জলসম্পদ, তরুণ জনসংখ্যা, দেশের সব থেকে বেশি ভোক্তা এবং শ্রম শক্তি।

উত্তর প্রদেশে বিনিয়োগের প্রস্তাব

উত্তর প্রদেশে বিনিয়োগের প্রস্তাব

সম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া গ্লোবাল ইনভেস্টরস সামিটে ৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে উত্তর প্রদেশ সরকার। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য উত্তর প্রদেশের বাজেট ৬.৯০ লক্ষ কোটি টাকার। রাজ্য সরকারের লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে রাজ্যকে দেশের মধ্যে বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+