পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ, ১৮ ই জুন ধর্মঘটের ডাক
ক্রমেই বেড়ে চলেছে তেলের দাম। টানা কয়েকদিন ধরে উর্দ্ধমুখী পেট্রোল, ডিজেল। লাগামছাড়া ওই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন।
ক্রমেই বেড়ে চলেছে তেলের দাম। টানা কয়েকদিন ধরে উর্দ্ধমুখী পেট্রোল, ডিজেল। লাগামছাড়া ওই মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৮ জুন এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কর্ণাটকের ভোট মিটতেই তেলের দাম লাফিয়ে বেড়ে চলেছে ক্রমাগত। ফলে নাভিশ্বাস পড়ছে সাধারণ মানুষের।

টানা ১০ দিন ধরে বেড়েই চলেছে তেলের দাম। গতকালের তুলনায় ২৬ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৮৯ পয়সা। পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৮৩ পয়সা করে বেড়েছে, মঙ্গলবারের তুলনায়। এভাবে আগে কখনওই লাগামছাড়াভাবে বাড়েনি জ্বালানির দাম। এখানেই শেষ নয়, মধ্যবিত্তের সংকট বাড়িয়ে আগামী কয়েকদিনে তেলের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আম আদমির পকেটে আবারও এর নেতিবাচক প্রভাব পড়তে চেলেছে।
এদিকে, তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে সারা দেশেরই বেশ ক্ষোভ ছড়িয়েছে। দামবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। এর ফলে সমস্ত পণ্যের দাম বাড়বে। সাধারণ মানুষ থেকে চাষি , সকলেই এর ফলে সমস্যায় পড়বেন । টুইট বার্তায় কেন্দ্রের নাম না করে এভাবেই রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়েছে। দিল্লিতে কংগ্রেস নেতারা সাইকেল চালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। হায়দরাবাদ ও জয়পুরেও পথে নেমে প্রতিবাদ জানানো হয়েছে। ফলে ক্রমেই এই ইস্যুতে চাপ বাড়ছে কেন্দ্রের ওপর।












Click it and Unblock the Notifications