ম্যালেরিয়া রোধ করতে হলে খেতে হবে বাড়িতে তৈরি স্যুপ, জানাচ্ছে সমীক্ষা

ম্যালেরিয়া রোধ করতে হলে খেতে হবে বাড়িতে তৈরি স্যুপ, জানাচ্ছে সমীক্ষা

ম্যালেরিয়ার সঙ্গে লড়াই করতে হলে, বাড়িতে মায়ের হাতে তৈরি স্যুপ খান। গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু বাড়িতে তৈরি স্যুপের মধ্যে ম্যালেরিয়া–বিরোধী উপাদান রয়েছে। ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক এবং সমীক্ষার নেতৃত্বে থাকা গবেষক জেক বউম বলেন, '‌ম্যালেরিয়ায় প্রত্যেকবছর চার লক্ষ মানুষের মৃত্যু হয় এবং ২০০ মিলিয়নের বেশি সংক্রমিত হয়। আমরা চেষ্টা করে চলেছি ম্যালেরিয়া রোগের ফ্রন্টলাইন ওষুধ আবিষ্কার করার।’‌

ম্যালেরিয়া রোধ করতে হলে খেতে হবে বাড়িতে তৈরি স্যুপ, জানাচ্ছে সমীক্ষা


বউম বলেন, '‌আমরা নতুন ওষুধের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি ঠিকই, কিন্তু প্রাকৃতিক প্রতিকারগুলিকেও আমাদের তালিকা থেকে বাদ দিলে চলবে না।’‌ আর্চিভ অফ ডিজিস ইন চাইল্ডহুড জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। যেখানে বলা হচ্ছে, পরিবারে তৈরি হয়ে আসছে এমন ধরনের স্যুপ বা ঝোল ম্যালেরিয়া বিরুদ্ধে লড়তে সাহায্য করে। বিশ্বজুড়ে যে সব স্যুপের প্রচলন রয়েছে সেগুলির নমুনাই সংগ্রহ করা হয়েছিল ঐতিহ্যগত পরিবারগুলি থেকে। সেই স্যুপগুলি ম্যালেরিয়ার পরজীবী প্ল্যাসমোডিয়াম ফ্যালসিপ্যারাম, যা এটার বৃদ্ধি রোধ করে বা পরিপক্ক হতে বাধা দেয়। জ্বরের চিকিৎসা হিসাবে বহু বছর ধরে এইসব পরিবারগুলিতে এই স্যুপ তৈরি হয়ে আসছে। এই স্যুপগুলির মধ্যে পাঁচটি স্যুপ ম্যালেরিয়ার পরজীবীকে ৫০ শতাংশ বৃদ্ধি হতে বাধা দেয়। এই পাঁচটির মধ্যে আবার দু’‌টি স্যুপে প্রতিরোধ কার্যকলাপ এতটাই তীব্র যে তার সঙ্গে শীর্ষে থাকা ম্যালেরিয়া–বিরোধী ওষুধ ডিহাইড্রোআর্টেমিসিনিনের তুলনা করা যায়।

মশা থেকে সংক্রমিত হওয়া পরজীবীকে ৫০ শতাংশ গড়ে উঠতে বাধা দেয় চারটি অন্য স্যুপ। এই গবেষণাটি করে উত্তর লন্ডনের ইডেন প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। পড়ুয়ারা ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে বাড়িতে তৈরি ক্লিয়ার স্যুপের নমুনা নিয়ে আসেন। স্যুপগুলির মধ্যে সবজি, চিকেন বা গরুর মাংস ছিল, যাদের মধ্যে ম্যালেরিয়া–বিরোধী কোনও নির্দিষ্ট উপাদান ছিল না। কিন্তু সব উপাদান একত্রিত হয়ে নতুন এক ম্যালেরিয়া রোধ স্যুপ তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+