লকডাউন রক্ষায় ধুন্ধুমার মোদীর রাজ্যে, পুলিসকে লক্ষ্য করে পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ

করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে আহমেদাবাদে। সংক্রমণ বাড়ছে প্রতিদিন। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানো হয়েছে।

করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে আহমেদাবাদে। সংক্রমণ বাড়ছে প্রতিদিন। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানো হয়েছে। এই লকডাউনের কড়াকড়ি মানতে নারাজ একাংশের বাসিন্দা। এই নিয়ে ধুন্ধুমার কান্ড বেঁধেছে সেখানে। লককাউনের কড়াকড়িতে পুলিস রাস্তায় বেরতে নিষেধ করলেই বেরিয়ে পড়েন বাসিন্দারা। পুলিসকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করতে থাকেন তাঁরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিসও। ফাঁটানো হয় কাঁদানে গ্যাসের শেলও।

লকডাউন রক্ষায় ধুন্ধুমার মোদীর রাজ্যে

করোনা সংক্রমণ রুখতে গোটা আহমেদাবাদে লকডাউন কড়াকড়ি করা হয়েছে। দুধ আর ওষুধের দোকান ছাড়া কোনও দোকান খোলা যাবে না বলে বুধবার নির্দেশিকা জারি করে স্থানীয় প্রশাসন। ১৫ মে পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে বলা হয়েছে নোটিসে। লকডাউন রক্ষায় আহমেদাবাদের শহপুরে আধা সেনা নামানো হয়েছে।

তারপরেই সেখানকার বাসিন্দারা আধাসেনা এবং পুলিসকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিসও। পরিস্থিতি আরও খারাপ হলে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিসকে। যদিও এখন এলাকায় শান্তি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+