এবার জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করতে প্রস্তাব, কারণ নিয়ে জল্পনা
আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিতে নতুন প্রস্তাব। নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব জমা পড়েছে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিতে নতুন প্রস্তাব। নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব জমা পড়েছে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এব্যাপারে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিন সংসদে আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে এবং এক ব্যক্তির নাম যাতে একাধিত জায়গায় না ওঠে তার জন্য ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। যা হলে নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে নির্বাচনী তথ্যের সংযুক্তি করতে পারবে।
আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তি নিয়ে প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন কি কেন্দ্রকে দুটির সংযুক্তি নিয়ে কোনও প্রস্তাব দিয়েছে। পাশাপাশি প্রশ্ন ছিল এই দুটির সংযুক্তির ক্ষেত্রে সরকার কি ব্যক্তিগত তথ্য রক্ষা এবং তথ্য চুরি রুখতে পদক্ষেপ নিচ্ছে?
এছাড়াও প্রশ্ন ছিল, এই সংযুক্তিতে কত সময় লাগতে পারে, এই কাজ কত খরচ হতে পারে, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছিল।
নির্বাচন কমিশন আইনমন্ত্রকের কাছে চিঠি লিখেছে ১২৬ ধারা প্রয়োগ নিয়েও।












Click it and Unblock the Notifications