রাখতে হবে ভোটের রেকর্ড, সংরক্ষণ করতে হবে ইভিএম লগ! সুপ্রিম কোর্টে একাধিক আবেদন কপিল সিবালের
ইভিএম লগগুলি কমপক্ষে দুই থেকে তিন বছর সুরক্ষিত রাখতে এবং গণনার আগে ভোটের প্রতিটি পর্বের গণনা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল।
তিনি আরও বলেছেন, নির্বাচন কমিশন যদি একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়া সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ফর্ম ১৭ সি আপলোড করতে না পারে, তাহলে রাজ্যের নির্বাচনী অফিসার ডেটা আপলোড করতে পারেন।

কপিল সিবাল বলেছেন, প্রতিটি মেশিনে একটি অপারেটিং সিস্টেম থাকে, সেরকমই রয়েছে ইভিএমে। ইভিএমের লগ নিরাপদে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ওই লগই বলে দেবে, ওই মেশিনে কোন সময়ে ভোট দেওয়া হয়েছিল, কটায় ভোট শেষ হয়েছে এবং কতগুলি ভোট বাতিল হয়েছে। তিনি বলেছেন, গণনার আগে সব পর্যায়গুলির রেকর্ড প্রকাশ করতে হবে, যাতে কোনও সাংসদ অবৈধ উপায়ে নির্বাচিত না হতে পারেন।
প্রবীণ আইনজীবী বলেন, নির্বাচন কমিশন সাধারণভাবে ওই তথ্য ৩০ দিনের জন্য রাখে। কিন্তু এই তথ্য গুরুত্বপূর্ণ হওয়ার তা সংরক্ষণ করা উচিত। কপিল সিবাল বলেন, এটা কমিশনের দায়িত্ব। কারণ তারা ফর্ম ১৭ সি আপলোড করে না। নির্বাচন .কমিশন জানাতে পারে না, কতগুলি ভোট পড়েছে। তবে যখন গণনা করা হবে, তখনই ফল জানা যাবে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পরে কমিশন জানিয়েছিল ভোটের শতাংশের কথা। কিন্তু দিন কয়েক পরে কমিশন বিবৃতি দিয়ে জানায় ভোটের হার বৃদ্ধি পয়েছে। এব্যাপারে কপিল সিবাল বলেন, কীভাবে সংশোধিত পরিসংখ্যান দিতে গিয়ে ভোটের শতাংশ বৃদ্ধি পেল তা জানাতে হবে।
তিনি আরও বলেছেন, জনগণকে নির্বাচন কমিশনের সব তথ্য জানাতে কোনও দ্বিধা থাকা উচিত নয়। এব্যাপারে সুপ্রিম কের্টের নির্দেশ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন কপিল সিবাল।
এর আগে নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতকে বলেছিল, ফর্ম ১৭ সি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে গেলে কমিশনের ওয়েরসাইটে ব্যাঘাত তৈরি করতে পারে।












Click it and Unblock the Notifications