Yogi Adityanath: উত্তর প্রদেশ জুড়ে পরিকাঠামো উন্নয়ন বৃদ্ধি! গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: লক্ষ্য রাজ্য জুড়ে পরিকাঠামো উন্নয়ন বৃদ্ধি। গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর নেনৃত্ব সরকারি আধিকারিকদের পদক্ষেপকে উৎসাহিত করেছে। রাজ্য জুড়ে কাজ চালাচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট।
রাজ্য সরকারের তরফে পরিকাঠামো উন্নয়ন বৃদ্ধির কাজ চালাচ্ছে পিডব্লুডি। বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে ১৭৬.৬৯ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এই বাজেটে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেলওয়ে ওভারব্রিজ তৈরি, গ্রামের রাস্তা তৈরি, সীতাপুরে একটি বাইপাস তৈরি।

উল্লেখযোগ্যভাবে মাহমুদাবাদে ২.১০ কিমি বাইপাস এবং গোরক্ষপুরে বারগাদওয়া-কাউয়াবাদ এলাকায় ৪ লেনের বাইপাস পাইপলাইনে রয়েছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সড়কপথে খাজানাছি চৌরাহায় একটি সেতু তৈরি করতে ৪৪.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
একের পর এক প্রকল্প ও সমন্বিত প্রচেষ্টা রাজ্যের মধ্যে পরিকাঠামো উন্নয়নের গতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি দৃঢ় সংকল্পকে চিহ্নিত করে। পাবলিক ওয়ার্কস ডিপার্য়মেন্ট বিভিন্ন প্রকল্পে আলো দেখাচ্ছে। এর মোট পরিমাণ ১৭৬.৬৯ কোটি টাকা।
একইভাবে রাজ্যের মধ্যে আলাদা তিনটি -জায়গায় আরআইডিএফ প্রকল্পের অংশ হিসেবে তিনটি রেল ওভারব্রিজ তৈরি, সাতটি দীর্ঘ সেতু সমন্বিত দশটি নির্মাণ প্রকল্পকে ত্বরান্বিত করতে ১২৪.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অতিরিক্তভাবে বাইপাস রিং রোড ও ফ্লাইওভার তৈরির জন্য ৪৪.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবর্ষের আগেই শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে প্রয়াগরাজে চারলেনের রেল ওভারব্রিজ তৈরি হতে চলেছে। যা শহরের এলাহাবাদ-মুঘলসরাই রেলওয়ে সেকশনকে যোগ করবে।
উত্তর প্রদেশে ২০২৩-২৪ সালের বাজেটে রাস্তা ও সেতু তৈরির জন্য ২১,১৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য ৬,২০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications