Meghalaya: সরকার গঠনে সমর্থন চেয়ে অমিত শাহকে ফোন মুখ্যমন্ত্রী সাংমার
ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের (Assembly Election Result 2023) একবার প্রতিষ্ঠিত হতে চলেছে বিজেপি সরকার! তা কার্যত স্পষ্ট। কিন্তু মেঘালয়ে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
Meghalaya Assembly Election 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের (Assembly Election Result 2023) একবার প্রতিষ্ঠিত হতে চলেছে বিজেপি সরকার! তা কার্যত স্পষ্ট। কিন্তু মেঘালয়ে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই অবস্থায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা (Conrad Sangma) ফের একবার বিজেপির সঙ্গে জোট করে সরকার তৈরির কথা জানিয়েছেন।

জানা যাচ্ছে, চূড়ান্ত ফলাফল সামনে আসার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন করে সরকার গঠনের জন্যে সমর্থন করার কথা জানিয়েছেন সাংমা। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার দল NPP সে রাজ্যে সবথেকে বড় রাজনৈতিক দল। ২৫ টি আসনে জয় পেয়েছে তাঁরা। ভোটের পরেই ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ইঙ্গিত করা হয়েছিল এক্সিট পোলে।
পাশাপাশি মেঘালয়ে ত্রিশঙ্কু'র আশঙ্কার কথাও উঠে এসেছিল বুথ ফেরত সমীক্ষাতে। আর এরপর থেকেই যে যার ঘর গোছাতে শুরু করে রাজনৈতিক দলগুলি। এমনকি এই এই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠকও হয় সাংমার।
তবে ফলাফল প্রকাশের পরেই সরকার গঠন নিয়ে তাৎপর্যপূর্ণ টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে তিনি লিখছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মেঘালয়ে সরকার গঠনের ক্ষেত্রে মেঘালয়ের বিজেপি ইউনিটকে সমর্থনের কথা জানিয়েছেন।
অন্যদিকে মেঘালয়ের বিজেপি সভাপতি জানিয়েছেন, জেপি নাড্ডার কাছ থেকে ফোন এসেছিল। যেখানে NPP-কে সমর্থন করে সরকার গঠনের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এরপরেই মুখ্যমন্ত্রী সাংমার সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের বিজেপি সভাপতি।
"Adaraniya Sri JP Nadda ji , the national president of the BJP has advised the state unit of BJP, Meghalaya to support the National People’s Party in forming the next government in Meghalaya," tweets Assam CM & BJP leader Himanta Biswa Sarma. https://t.co/vC5PUFS06J
— ANI (@ANI) March 2, 2023
ফলে নাগাল্যান্ড এবং ত্রিপুরার পরে মেঘালয়তেও বিজেপি সরকার গঠন করছে তা কার্যত নিশ্চিত। আর এরপরেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি ত্রিপুরা এবং নাগাল্যান্ডের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। এমনকি এটি স্থিরতা এবং বিকাশের ভোট বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে মেঘালয়ের জন্যেও টুইটে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, মেঘালয়ের উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাব। একই সঙ্গে জনগণের ক্ষমতায়নের কথাও মোদীর টুইটে উঠে এসেছে।
পাশাপাশি মেঘালয়ে মোটের উপর ভালো ফল করেছে তৃণমূল। পাঁচটি আসন পেয়েছে তাঁরা। আর এরপরেই টুইটে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের বিধায়করা মানুষের জন্যে কাজ করবে বলেও টুইটে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো।
I humbly thank the electorate of Meghalaya for giving us so much love & recognizing our efforts.
— Abhishek Banerjee (@abhishekaitc) March 2, 2023
Congratulations to the 5 elected AITC MLAs.
I also wish to thank each party worker across the state for putting in their hard work & dedication over the past year. (1/2)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications