পুরুষদের বিয়ের জন্য ন্যূনতম তম বয়স কি কমছে! নয়া আইন আনতে উদ্যোগ কেন্দ্রের
দাম্পত্যে পুরুষ আর মহিলাদের বিয়ের বয়সের ভিন্নতা এদেশের বহুকাল ধরে চলে আসছে। সমাজিক রীতি, নীতি অনুযায়ী চিরকালই দেখা যায় ভারতে মহিলাদের কম বয়সে বিয়েকেই মেনে নেওয়া হয় স্বাভাবিক। সেক্ষেত্রে একজন পুরুষের বয়স বেশি হলেও সেভাবে সমাজের ভ্রুকূটি দেখা যায় না। এমন প্রেক্ষাপটে ভারতের আইন বলে, পুরুষদের বিয়ের জন্য ন্যূনতম বয়স ২১ ও মহিলাদের বিয়ের জন্য নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। তবে, এবার মোদী ২.০ সরকারের উদ্যোগে বিয়ের জন্য মহিলা ও পুরুষদের সমান বয়স ধার্য করার পদক্ষেপ নেওয়া হতে চলেছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক চাইছে যে তাদের মন্ত্রকের বোর্ডে যেন থাকে কেন্দ্রীয় আইনমন্ত্রক। কারণ, দেশের আইন অনুযায়ী এই বয়স নির্ধারণে নারী কল্যাণ মন্ত্রককে সাহায্য করতে পারে একমাত্র আইন মন্ত্রক। আর সেই মর্মেই দিল্লি হাইকোর্টের কাছে একটি আবেদন জানায় কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক।
প্রসঙ্গত, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে ,তারা বালিকা বিবাহ রোধেও একাধিক ব্যবস্থা নিচ্ছে। আর তার জন্যও বিভিন্ন আইন সংস্কারের বিষয়ে প্রয়োজন কেন্দ্রীয় আইনমন্ত্রকের সাহায্য। উল্লেখ্য, বিয়ের বয়সে নারী পুরুষ ভেদে সাম্য়তা আনার দাবি জানিয়ে এর আগে বিজেপির নেতা অশ্বিনী উপাধ্যায় একটি আবেদন জানান। আর সেই মামলার শুনানির সময় কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ বিভাগ এমন তথ্য প্রদান করেছে।












Click it and Unblock the Notifications