টিকটকের শূন্যতা ঘোচাতে গানার হাত ধরে বাজারে এল ‘হটশটস’, নতুন কী কী ফিচার আছে জেনে নিন
চিন-ভারত দ্বন্দ্বের আবহে ইতিমধ্যেই ভারতে ঝাঁপ বন্ধ করেছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটক। দেশজুড়ে চিনা পণ্য বাতিলের ডাক উঠতেই দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বের কথা ভেবে টিকটক সহ ভারতে ৫৯টি চিনা অ্যাপের দরজা পুরোপুরি বন্ধ করেছে ভারত সরকার। যার জেরে গত সপ্তাহ থেকেই খানিকটা হলেও মনে বিষাদের মেঘ দানা বেঁধে ছিল টিকটক প্রেমীদের। এবার মুশকিল আসান করতে মাঠে নামছে টাইমস নেটওয়ার্কের জনপ্রিয় মিউজিক অ্যাপ গানা।

সূত্রের খবর, টিকটকের শূন্যতা ঘোচাতে গানার হাত ধরে বাজারে এল 'হটশটস’। এই অ্যাপটিরও কাজ খানিক টিকটকের মতোই। এর আগে মিঁত্রোঁ নামে আরও একটি দেশীয় ভিডিও প্ল্যাটফর্মের অ্যাপ বাজারে আসে বলে জানা যায়। হটশটসেও টিকটকের মতো ছোট ভিডিও তৈরি, স্টোরি শেয়ারের মতো একাধিক সুবিদা থাকছে বলে জানা যাচ্ছে। এদিকে ভারতীয় অনলাইন মার্কেটে টিকটকের প্রায় ১২ কোটিরও বেশি ব্যবহারকারী ছিল বলে শোনা যায়।
এদিকে পথচলার শুরুতেই বড় চমক নিয়ে হাজির হয় হটশটস। এই অ্যাপের উদ্বোধনকালে গানা হটশটস রিয়াজ আলী এবং অবনীত কৌরের মতো খ্যাতনামা ও প্রভাবশালী ব্যক্তি এবং নেহা কক্কর, দর্শন রাওয়ালের মতো বিখ্যাত গায়ক-গায়িকাদের কাজ দর্শকের কাছে সহজেই পৌঁছে দেবে বলে জানা যাচ্ছে। এদিকে টিকটক ব্যান হওয়ার পর অনেকেই ইউটিউব বা ইন্টাগ্রাফের মতো অ্যাপ গুলির ব্যবহার বাড়িয়ে দেয় বলে দেখা যায়। তবে টিকটকের মতো এত কম সময়ে এই বিপুল জনপ্রিয়তা অর্জন করতে খুব কম অ্যাপই সক্ষম হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। এখন টিকটকের এই ভরাডুবির বাজারে গানা হটশটস কতটা ব্যবহারকারীদের মনজয় করতে পারে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications