'মহাচোর' বিজেপিকে হারাতে 'চোর' কংগ্রেসকে সমর্থন হার্দিকের

হার্দিক বললেন, আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে 'মহাচোর' বিজেপিকে হারাতে 'চোর' কংগ্রেসকে সমর্থন করতে চলেছেন তিনি।

প্যাটেল আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল কংগ্রেসকে সমর্থন করে বিজেপিকে কড়া আক্রমণ করলেন। তবে একেবারে অভিনব পদ্ধতিতে নিজের বক্তব্য পেশ করলেন হার্দিক। বললেন, আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে 'মহাচোর' বিজেপিকে হারাতে 'চোর' কংগ্রেসকে সমর্থন করতে চলেছেন তিনি।

'মহাচোর' বিজেপিকে হারাতে 'চোর' কংগ্রেসকে সমর্থন হার্দিকের

আর কিছুদিনের মধ্যেই গুজরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থন করাকেই শ্রেয় বলে হার্দিক মনে করছেন। উত্তর গুজরাতে জনসভায় এই বক্তব্য রেখেছেন হার্দিক।

কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে হার্দিক দেখা করে বৈঠক করেছেন বলে যে খবর রটেছিল সেই প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেছেন, "রাহুল গান্ধী যে হোটেলে ছিলেন আহমেদাবাদের সেই হোটেলে আমিও ছিলাম। তবে রাহুলের সঙ্গে আমার দেখা হয়নি। যেদিন দেখা করব সকলকে জানিয়ে করব।" রাহুল গান্ধীর আগামী গুজরাত সফরের সময়ই তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন হার্দিক।

সরকারি কাজ ও শিক্ষায় পতিদারদের সংরক্ষণ নিয়ে হার্দিক লড়াই করছেন। গুজরাত নির্বাচনে বড় ভূমিকা নিতে পারেন তিনি। তাঁর সমর্থকেরা কংগ্রেসকে সমর্থন করলে গুজরাতে আসন্ন নির্বাচনে বড় অ্যাডভান্টেজ পাবেন রাহুল গান্ধীরা। এদিকে বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরদার করায় তার কী প্রভাব ভোটে পড়ে সেটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর গুজরাত সফরের সময়ে তিনটি গোষ্ঠীর নেতাদের আলোচনায় ডেকেছিল কংগ্রেস। ওবিসি-র তরফে অল্পেশ থাকোর, দলিত নেতা জিগনেশ মেওয়ানি ও প্যাটেল নেতা হার্দিককে ডাকা হয়েছিল। থাকোর পরে কংগ্রেসে যোগ দেন। প্যাটেলও কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। কংগ্রেস নির্বাচনে লড়তে হার্দিককে টিকিট দেওয়ার কথা বললেও তিনি ভোটে দাঁড়াতে অস্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+