‘বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ প্রমাণ করতেই আস্থা প্রস্তাব’, দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর

বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ এনে সোমবার দিল্লির বিধানসভায় আস্থা প্রস্তাব আনতে চলেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপির প্রলোভনে পা দেননি আপের বিধায়করা। বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে।

বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ এনে সোমবার দিল্লির বিধানসভায় আস্থা প্রস্তাব আনতে চলেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপির প্রলোভনে পা দেননি আপের বিধায়করা। বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে। দিল্লির সাধারণ মানুষের কাছে তা প্রমাণ করতেই বিধানসভায় আস্থা প্রস্তাব আনা হয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে আবগারি দফতরের নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাশি চালায়। এরপরেই আক্রমণাত্মক ভঙ্গিতে কেজরিওয়াল বার বার বিজেপিকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেছেন, গুজরাত নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে আপ সরকার ফেলতেই বিজেপি সিবিআই-ইডির সাহায্য নিয়েছে।

ব্যর্থ ‘অপারেশন লোটাস’

ব্যর্থ ‘অপারেশন লোটাস’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'বিজেপির অপারেশন লোটাস ব্যর্থ হয়েছে। দিল্লির জনগণের কাছে তা প্রমাণ করার জন্যই আমি বিধানসসভায় আস্থা প্রস্তাব আনতে চাইছি।' তিনি অভিযোগ করেন, দিল্লিতে আপ সরকারের পতন চাইছে বিজেপি। বেশ কয়েকজন আপ বিধায়ককে বিজেপিতে যোগদানের জন্য ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। আপ নেতাদের মনে আতঙ্ক তৈরি করতে ও তাঁদের মনোবল ভাঙতে ইডি ও সিবিআই দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি জানিয়েছে। দুর্নীতির সঙ্গে যুক্ত একটা টাকাও সেখান থেকে সিবিআই উদ্ধার করতে পারেনি।

‘অপারেশন লোটাস’ কী

‘অপারেশন লোটাস’ কী

মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানের পর থেকেই আপ অপারেশন লোটাস উল্লেখ করে বিজেপিকে আক্রমণ করছে। বিজেপি একের পর এক রাজ্যের সরকার বা জোট ভেঙে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ঘটনাকেই আপ 'অপারেশন লোটাস' বলে উল্লেখ করছে। আপের তরফে জানানো হয়েছে, অপারেশন লোটাসের চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব নেন। আপ অভিযোগ করেছে, যে কোনও রাজ্যে বিজেপি বিধানসভা নির্বাচনে হেরে গেলে ষড়যন্ত্র করে সেখানে সরকার গঠন করে। এটিকেই বলা হয় 'অপারেশন লোটাস'। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপিকে সরকার গঠন করতে দেখা গিয়েছে। কর্ণাটক, অরুণাচল প্রদেশে লোটাস অপারেশনের মাধ্যমে জনগণের নির্দেশকে অসম্মান করা হয়েছে। এবার দিল্লিতে তাই করার চেষ্টা করছে বিজেপি বলে আপের অভিযোগ।

মুদ্রাস্ফীতির জন্য দায়ী ‘অপারেশন লোটাস’

মুদ্রাস্ফীতির জন্য দায়ী ‘অপারেশন লোটাস’

অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, দেশের মুদ্রাস্ফীতির জন্য 'অপারেশন লোটাস'। তিনি বলেন, 'আমরা হিসেব করে দেখেছি বিজেপি তাদের দলে ২৭৭ জন বিধায়ককে নিয়ে এসেছে। প্রতি বিধায়ককে যদি তারা ২০ কোটি টাকা দেয়, সেক্ষেত্রে বিধায়ক কিনতে বিজেপির মোট খরচ হয়েছে প্রায় ৫,৫০০ কোটি। সেই কারণেই দেশে মুদ্রাস্ফীতি। কারণ বিজেপি সাধারণ মানুষের টাকা বিধায়ক কেনার জন্য ব্যয় করছে।' পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, দেশের পেট্রোপণ্যের মূল্য ক্রমাগত বাড়ছে। পাশাপাশি বাড়ছে জিএসটি। একাধিক খাদ্যদ্রব্যকে নতুন করে জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে। এখান থেকে প্রাপ্ত অর্থে বিজেপি বিধায়ক কেনে। অ-বিজেপি শাসিত রাজ্যে সরকারের পতনের চেষ্টা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+