'যে রাঁধে সে চুলও বাঁধে' , আত্মনির্ভর মহিলাজাতিকে সম্মান দিয়ে বিশেষ ডুডল গুগলের
বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মান জানাতে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল তার সার্চ বার্টনে নতুন ডুডুল যুক্ত করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বিভিন্ন দিবস এবং বিশ্বের মনীষীদের শ্রদ্ধা জানাতে প্রায়ই ডুডল পরিবর্তন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। গুগল ডুডলে ইলাস্ট্রেটরের মাধ্যমে নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনে দেখা যাচ্ছে নারীকে শিক্ষক, মা, ডাক্তার, বিজ্ঞানী, মেকানিক্যাল, বিউটিশিয়ান, বৃক্ষ রোপণকারী এবং ফটোগ্রাফার হিসেবে। ভিডিওটিতে দেখা গিয়েছে প্রথমেই একজন মহিলা ল্যাপটপে নিজের কাজে ব্যস্ত । তিনি একজন মা। পাশাপাশি তিনি আবারভ নিজের সন্তানের যত্ন নিচ্ছেন। মানে যে রাঁধে সে চুলও বাঁধে অর্থাৎ মহিলারা সবদিকে এখন সক্ষম সেটা বলতে চাওইয়া হচ্ছে। এরপর দেখা গিয়েছে একজন মহিলা গাছে জল দিচ্ছেন, একজন মহিলা এক হাসপাতালে অস্ত্রোপচার সামলাচ্ছেন এবং আরও অনেক ভূমিকাতেই দেখা যাচ্ছে মহিলাদের। আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ ডুডলটি তৈরি করেছেন ডুডল আর্ট ডিরেক্টর থোকা মেয়ার।

নারীদের সহযোগিতা ছাড়া পুরুষ জাতি অচল। সমাজ, পরিবার বির্নিমাণে নারী পুরুষের অবদান সমানে সমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নারীদের জয়ও গান গেয়েছেন। তিনি তার নারী কবিতায় বলেন, 'সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!/বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।' একজন পুরুষ যেমন সমাজে বিভিন্ন চরিত্রে রোল প্লে করে থাকেন। ঠিক তেমনি একজন নারী পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখেন। হ্যাপি ওমেন্স ডে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'নারী শক্তি' এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটারে বলেছেন, "নারী দিবসে, আমি আমাদের নারী শক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্বকে অভিনন্দন জানাই। ভারত সরকার মর্যাদার পাশাপাশি সুযোগের উপর জোর দিয়ে তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করবে। " তিনি আরও বলেন, "আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা থেকে আবাসন, শিক্ষা থেকে উদ্যোক্তা পর্যন্ত, আমাদের নারী শক্তিকে ভারতের উন্নয়ন যাত্রার অগ্রভাগে রাখার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে৷ এই প্রচেষ্টাগুলি আগামীতে আরও বেশি করে জোড় দেওয়া হবে'। প্রধানমন্ত্রী আরও জানান যে সন্ধ্যা ৬টায় তিনি কচ্ছে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন যা আমাদের সমাজে নারী সাধুদের অবদান তুলে ধরে। সংস্কৃতির বিভিন্ন দিক, কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক ব্যবস্থা এবং আরও অনেক কিছুতে ফোকাস করা হবে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার নারী শক্তি পুরস্কার বিজয়ীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি বলেন, ''নারী শক্তি পুরস্কার' হল নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি উদ্যোগ যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য, নারীদের গেম চেঞ্জার এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসাবে উদযাপন করার জন্য।' সবমিলিয়ে, ২৮টি পুরষ্কার (২০২০ এবং ২০২১ সালের জন্য প্রতিটি ১৪টি) ২৯ জন ব্যক্তিকে বিশেষ করে দুর্বল এবং প্রান্তিক মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বিশিষ্ট পরিষেবা প্রদানের জন্য তাদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে। ২০২০ সালের নারী শক্তি পুরস্কারের বিজয়ীরা উদ্যোক্তা, কৃষি, উদ্ভাবন, সামাজিক কাজ, চারু ও কারুশিল্প, 'STEMM' এবং বন্যপ্রাণী সংরক্ষণ ইত্যাদির মতো বৈচিত্র্যময় ক্ষেত্র থেকে এসেছেন। ২০২১ সালের নারী শক্তি পুরস্কারের বিজয়ীরা হলেন ভাষাবিজ্ঞান, উদ্যোক্তা, কৃষি, সমাজকর্ম, চারু ও কারুশিল্প, মার্চেন্ট নেভি, এসটিইএমএম, শিক্ষা ও সাহিত্য, অক্ষমতার অধিকার ইত্যাদি ক্ষেত্র থেকে। প্রতি বছর 8 মার্চ পালন করা হয়, আন্তর্জাতিক নারী দিবস একটি বৈশ্বিক ইভেন্ট যা সাংস্কৃতিক, সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অর্জন উদযাপন করে। দিবসটি সেই নারীদের স্মরণ করে, যারা সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বজুড়ে প্রতিটি ক্ষেত্রে তাদের মেধা প্রমাণ করেছে।জলবায়ু পরিবর্তনের অভিযোজন, প্রশমন এবং সবার জন্য আরও টেকসই ভবিষ্যত গড়ে তোলার জন্য প্রতিক্রিয়ার মতো বিষয়ে বিশ্বব্যাপী নারী ও মেয়েদের অবদানকে স্বীকৃতি দিয়ে এই বছরের থিম "টেকসই আগামীর জন্য আজ লিঙ্গ সমতা.
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications