জম্মু ও কাশ্মীরে আইএসআইএস মডিউলের খোঁজে ধরপাকড় ১০ এলাকায়
জম্মু ও কাশ্মীরে আইএসআইএস মডিউলের খোঁজে ধরপাকড় ১০ এলাকায়
কয়েক সপ্তাহ কেটেছে জম্মুর বায়ুসেনা পরিচালিত বিমানবন্দরে ড্রোন হামলার। এরপর গোটা ভূস্বর্গ জুড়ে চসেছে তল্লাশি। পর পর এনকাউন্টারের খবর এসেছে কাশ্মীর থেকে। এমন পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর পর এলাকায় রুদ্ধশ্বাস অভিযান শুরু করে এনআইএ। প্রসঙ্গত, জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনার তদন্তে রয়েছে এনআইএ।

তপ্ত ভূস্বর্গ
সিআরপিএফ , জম্মু ও কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এদিন সকাল থেকেই কাশ্মীরের একাধিক এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির জেরে ৫ জনকে আটক করেছে এনআইএ। এদের সঙ্গে কাশ্মীরে আইএসআইএস এর যোগ রয়েছে বলে জানা গিয়েছে।

গোপন সূত্রে এক জঙ্গি ম্যাগাজিনের খবর!
এদিকে, গোপন সূত্রে এক জঙ্গি ম্যাগাজিনের খবর পেয়ে তল্লাশি শুরু করেন জাতীয় তদন্তাকারী দলের অফিসাররা। জানা গিয়েছে সন্ত্রাসবাদ সম্পর্কিত এই ম্যাগাজিনে ১৭ টি সংস্করণ কাশ্মীরের বুকে ঘোরাফেরা করছে। এটি আফগানিস্তান থেকে প্রকাশিত হয় বলে মনে করা হচ্ছে।

কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে জাল!
এই বিশেষ জঙ্গি সম্পর্কিত ম্যাগাজিন ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশে প্রকাশিত হয়। এই ম্যাগাজিনের উৎস সম্পর্কে খোঁজ পেতেই আইএসআইএস এর খবর মেলে। তদন্তে এনআইএ জানতে পেরেছে, দিল্লি ও জম্মু ও কাশ্মীরের কিছু জায়গা থেকে এই ম্যাগাজিনের রসদ যায়।

উদ্ধার হয়েছে কী কী?
১০ টি জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ডিজিটাল গ্যাজেট উদ্ধার করেছে এনআইএ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কার্যত এই অভিযানে উপত্যকায় জঙ্গি মডিউলে ব্যাপক ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications