গুজরাত-উত্তর পূর্বে জয়ের পরে বিরোধীরা নার্ভাস! আরও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন, BJP সাংসদদের মোদী

সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার মধ্যেই প্রথববার বিজেপি সংসদীয় দলের বৈঠক সংসদ ভবন কমপ্লেক্সে। বৈঠকে অন্যদের মধ্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।

 বৈঠকের শুরুতেই মোদীকে অভিনন্দন

বৈঠকের শুরুতেই মোদীকে অভিনন্দন

এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকের শুরুতেই সাংসদরা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানান, উত্তর-পূর্বে তিন রাজ্যে বিজেপির ফলের জন্য। এই ফলে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রসঙ্গত সাম্প্রতিক নির্বাচনে উত্তর-পূর্বে ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জয় পেয়েছে। অন্যদিকে মেঘালয়ে সরকারের অংশীদার তারা।

সাংসদের প্রতি মোদীর বার্তা

সাংসদের প্রতি মোদীর বার্তা

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি যত সাফল্যের স্বাদ পাবে, ততই উত্থান হবে। অন্যদিকে বিজেপি যত জিতবে. তাদের ওপরে ততই আক্রমণ নেমে আসবে। শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মোদী এমন একটা সময়ে এই মন্তব্য করলেন, যে সময় আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে বিরোধীদের জেপিসির দাবি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ নিয়ে বিরোধীরা সরকারকে নিশানা করেছে। অন্যদিকে বিজেপি তথা এনডিএ সাংসদরা বীর সাভারকার এবং ওবিসি সম্প্রদায়কে অপমানের অভিযোগে কংগ্রেসের পাশাপাশি রাহুল গান্ধীকে আক্রমণের নিশানা করেছে।

 উত্তর-পূর্ব জয়ের পরে বিরোধীরা নার্ভাস

উত্তর-পূর্ব জয়ের পরে বিরোধীরা নার্ভাস

সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেছেন, উত্তর-পূর্বে সাম্প্রতিক নির্বাচনে বিজেপির দূর্দান্ত পারফরমেন্সের পরে বিরোধীরা নার্ভাস। বিজেপির গুজরাত জয়ের পরে বিরোধীদের মধ্যে এমনই প্রতিক্রিয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। ১৩ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর পরে প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের জন্য বিজেপি সাংসদদের উদ্দেশে এই ভাষণ দিলেন।

কাদা ছুড়বে বিরোধীরা

কাদা ছুড়বে বিরোধীরা

সংসদে বিরোধীরা আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি করেছে। প্রায় সব বিরোধী সেখানে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি যখনই নির্বাচনে ভাল ফল করবে, বিরোধীরা তখনই সমস্যা তুলে ধরবে এবং কাঁদা ছুড়বে।

মনোনিবেশ করতে হবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে

মনোনিবেশ করতে হবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান গুজরাতে লিঙ্গ অনুপাতকে উন্নত করতে সাহায্য করেছে। নিজের নিজের নির্বাচনী এলাকায় মানুষের কাছে পৌঁছতে প্রধানমন্ত্রী মোদী সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে বলেছেন। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি সাংসদদের আগামী মাসে ৬-১৪ এপ্রিলের মধ্যে সামাজিক ন্যায় সপ্তাহ, মন কী বাতের ১০০ তম পর্ব এবং ১৫ মে থেকে ১৫ জুন সরকারের নবম বর্ষ পূর্তি উদযাপনে মনোনিবেশ করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+