সবচেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে তামিলনাড়ুর রিফত কী পুরস্কার পেলেন জানেন

'কালামস্যাট' বানানোর জন্যই রিফত ও তাঁর দলকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী।

তামিলনাড়ুর বাসিন্দা রিফত শারুক ৬৪ গ্রাম ওজনের স্যাটেলাইট বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের সবচেয়ে হালকা এই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়েওছে। রিফত ও তাঁর দলের তৈরি এই কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে 'কালামস্যাট'।

ভারতের বরেণ্য বিজ্ঞানী এপিজে আবদুল কালামের নামে এটির নামকরণ করা হয়েছে। আর এই স্যাটেলাইট বানানোর জন্যই রিফত ও তাঁর দলকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী।

সবচেয়ে হালকা স্যাটেলাইট বানিয়ে রিফত কী পুরস্কার পেলেন জানেন

এদিন তামিলনাড়ু বিধানসভায় দাঁড়িয়ে নিজে থেকেই রিফতের প্রসঙ্গ তুলে পুরস্কার ঘোষণা করেন তিনি। ১৮ বছর বয়সী রিফত ও তাঁর বাকী ৬ সদস্যের দলকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

গত ২২ জুন নাসা এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। মোট ৮০ হাজার মডেলের মধ্যে রিফতের তৈরি কৃত্রিম উপগ্রহ 'কালামস্যাট' প্রথম পুরস্কার জিতেছে। এটি একটি ৩.৮ সেন্টিমিটারের একটি ঘনক যার ওজন মাত্র ৬৪ গ্রাম। এই কৃত্রিম উপগ্রহটি তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের চাপ নির্ণয় করতে পারে। এছাড়া বহির্বিশ্বের রেডিয়েশনও মাপতে সক্ষম এটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+