অভিষেকের রোড শো করতে মরিয়া তৃণমূল, ফের অনুমতি চিয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি

অভিষেকের রোড শো করতে মরিয়া তৃণমূল, ফের অনুমতি চিয়ে ত্রিপুরা পুলিশকে চিঠি

ফের ত্রিপুরা পুলিশের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃতীয়বার চিঠি পাঠাল তৃণমূল। এর আগের দুটি আবেদন খারিজ করে দিেয়ছে ত্রিপুরা পুলিশ। ২২ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করার কথা। সেই মিছিলের অনুমতি কিছুতেই দিতে চাইছে না ত্রিপুরা পুলিশ। তৃণমূল কংগ্রেসও ছাড়তে রাজি নয়। এই নিয়ে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে তারা।

ত্রিপুরা পুলিশকে চিঠি তৃণমূলের

ত্রিপুরা পুলিশকে চিঠি তৃণমূলের

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে ত্রিপুরা পুলিশকে তৃতীয়বার চিঠি দিল তারা। ২২সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়েছে তারা। এর আগে ১৫ সেপ্টেম্বর পদযাত্রা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েক। কিন্তু ত্রিপুরা পুলিশ অনুমতি না দেওয়ায় সেই মিছিল করা যায়নি। তারপরে ১৬ সেপ্টেম্বর মিছিল করা হবে বলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূলকংগ্রেস। কিন্তু বিশ্বকর্না পুজো ঠিক তার পরের দিন হওয়ায় সেই মিছিলের অনুমতি দিয়ে চায়নি পুলিশ। ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় পরের দিন বিশ্বকর্মা পুজো থাকায় মিছিলের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। তারপরে ২২ সেপ্টেম্বর মিছিলের দিন স্থির করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত তার পুলিশি অনুমতি মেলেনি। আর পুলিশি অনুমতি ছাড়া মিছিল করা সম্ভব নয়।

অভিষেকের চ্যালেঞ্জ

অভিষেকের চ্যালেঞ্জ

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ চড়েছিল। অভিষেক আগরতলা বিমানবন্দরে পৌঁছতেই তাঁর গাড়িকে কালো পতাকা দেখানো। গোব্যাক স্লোগান দেওয়া এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও হামলা চালানোর ঘটনা ঘটেছে। তারপরেউ তৃণমূল কংগ্রেেসর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে বিপ্লব দেব সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ২০২৩-এ ত্রিপুরা দখল করবে তৃণমূল কংগ্রেস। তারপরেই এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস। খেলা হবে দিবস থেকে শুরু করে রাখি উৎসব সবেতেই ত্রিপুরায় সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা।

অভিষেকের বিরুদ্ধে মামলা

অভিষেকের বিরুদ্ধে মামলা

ইতিমধ্যেই আবার অভিষেক বন্দ্যোরাধ্যায়ের নামে পুলিশ মামলাও করে ফেলেছে ত্রিপুরায়। দলের যুব নেতাদের গ্রেফতারির প্রতিবাদে খোয়াই থানায় ধরনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তাঁদের নেতাদের গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা দেওয়ার নাম করে এই নিয়ে খোয়াই থানার ওসির সঙ্গে বচসায় জড়িেয় পড়েছিলেন তিনি। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৮ তৃণমূল কংগ্রেসে বিধায়ক এবং সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করে খোয়াই থানার ওসি। পুলিশের কােজ বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

পাখির চোখ ত্রিপুরা

পাখির চোখ ত্রিপুরা

বঙ্গ জয়ের পর ত্রিণমূল কংগ্রেস পাখির চোখ করেছে ত্রিপুরাকে। ত্রিপুরা জয়ের লক্ষ্যে এখন থেকেই কোমড় কষেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। দলের একাধিক নেতা মন্ত্রী দফায় দফায় ত্রিপুরা সফর করছেন। সেখানে সংগঠনকে শক্তিশালী করতে স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতে পারেন বলে শোনা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাোধ্যায়ের রোড শোয়ের পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কররা কথা রয়েছে সেখানে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+