বাবুলের মনোনয়ন ঘিরে টালিগঞ্জে ধুন্ধুমার, গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের
বাবুলের মনোনয়ন ঘিরে টালিগঞ্জে ধুন্ধুমার, গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের
ফের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ তুমুল বিক্ষোভ টালিগঞ্জে। জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিক্ষোভ শুরু হয়। বাবুলের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিক্ষোভ দেখানো হয়। গাড়ি থেকে েনমে বাবুল সুপ্রিয় তৃণমূল কর্মীদের ভিক্ট্রি সাইন দেখান।

গত কয়েল দিনই ভবানীপুরে একাধিক জায়গায় বাবুল সুপ্রিয়কে ঘিরে িবক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ভবানীপুরে একটি ধাবায় চা খেতে গিয়েিছলেন অভিেষক। কখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থকরা। শেষে দেহরক্ষীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
তারপরে ফের একদিন ভবানীপুরে প্রচারে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য এবার টালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে বাবুলের প্রতিপক্ষ অরূপ বিশ্বাস। টালিগঞ্জে পা রেখেই অরূপ বিশ্বাসকে নিশানা করেছিলেন বাবুল সুপ্রিয়। বিধানসভা ভোটের আগে থেকেই বাবুল সুপ্রিয় একাধিকবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেিছলেন।
প্রথমে টালিগঞ্জেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি শুধু নন্দীগ্রামেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। মমতা দাঁড়াতে পারেন আঁচ করেই বাবুলরে টালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। এমনই মনে করছে রাজনৈতিক দল। এবার বিজেপির প্রার্থী তালিকায় সাংসদরাই টিকিট পেয়েছেন। বাবুল ছাড়াও একাধিক সাংসদকে প্রার্থী করা হয়েছে। এছাড়া টিকিট পেয়েছেন দলবদলি বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications