গঙ্গারামপুরে আস্থাভোটে জয় পেল তৃণমূল! বিরুদ্ধে ভোট দিলেন মাত্র একজন কাউন্সিলর
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আস্থা ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ১০-১ ভোটে জয়ী হয় তারা।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আস্থা ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ১০-১ ভোটে জয়ী হয় শাসক দল। গত মাস থেকে এই দশ কাউন্সিলরকে একসঙ্গে রেখেছিল তৃণমূল। ২৬ জুলাই থেকে বালুরঘাটের এক হোটেলে তাঁদের একসঙ্গে রাখা হয়েছিল। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল পুরসভার ১০ কাউন্সিলরকে বালুরঘাটের এক হোটেলে বন্দি করে রাখা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে ৫ অগাস্ট যে গঙ্গারামপুরে আস্থা ভোট হবে, তা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু সেই দিনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনাস্থা সংক্রান্ত অপর একটি মামলার শুনানি রয়েছে। ফলে তিনি আস্থা ভোটে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র।
গঙ্গারামপুরে কাউন্সিলরের সংখ্যা ১৮। এঁদের সবাই তৃণমূলের। পুরপ্রধান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন ১০ জন কাউন্সিলর। পাশাপাশি প্রশান্ত মিত্র ও তাঁর ভাই চিরঞ্জীব মিত্রকেও দল থেকে বহিষ্কার করে তৃণমূল। বাকিরা অনাস্থার বিরোধিতা করেন। ২২ জুলাই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন ৫ অগাস্ট অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করার। এরপরেই অনাস্থা সংক্রান্ত অপর একটি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান পুরপ্রধান প্রশান্ত মিত্র। সূত্রের খবর অনুযায়ীস হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির আগেই আস্থা ভোটে জিতে গেল তৃণমূল।












Click it and Unblock the Notifications