নিকনের ক্যামেরায় ক্যাননের কভার! মোদীর জন্মদিনের ছবি নিয়ে কটাক্ষ তৃণমূলের
নিকনের ক্যামেরায় ক্যাননের কভার! মোদীর জন্মদিনের ছবি নিয়ে কটাক্ষ তৃণমূলের
জন্মদিন কাটতে না কাটতেই বিতর্ক শুরু। কুনো ন্যাশনাল পার্কে চিতা ছাড়ার পর ফটোশ্যূট করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। বিজেপির পক্ষ থেকে ক্যামেরা হাতে প্রধানমন্ত্রী মোদীর সেই ছবি টুইট করা হয়। তারপরেই বিতর্ক শুরু। নিকনের ক্যামেরায় ক্যাননের কভার দেওয়া রয়েছে। পুরোটাই সাজানো ছবি বলে টিএমসির পক্ষ থেকে টুইটে বিজেপিকে নিশানা করা হয়েছে।

গতকাল ঘটা করে জন্মদিন উদযাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এসইও সামিট থেকে ফিরে এসে সোজা উড়ে গিয়েছিলেন মধ্যপ্রদেশেক কুনো অভয়ারণ্যে। সেখানে আফ্রিকার নামিবিয়া থেকে আনা ৮টি চিতাকে জঙ্গলে মুক্ত করেন তিিন। একের পর এক ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী মোদীর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন বিজেপি নেতারা।
এমনই মোদীর একটা চিঠি শেয়ার করেন বিজেপি নেতা। তাতে জঙ্গলে ক্যামেরা হাতে ছবি তুলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে টিএমসির পক্ষ থেকে একের পর এক টুইট করে তীব্র িনশানা করা হয়েছে। টুইটে তীব্র কটাক্ষ করে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে,নিকনের ক্যামেরায় ক্যাননের কভার। এতেই স্পষ্ট মোদী কতটা নাটুকে। তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার অভিযোগ করেছেন সাজানো ছবি পোস্ট করা হয়েছে। গতকাল মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে আটটি চিতা ছাড়ার পর, ক্যামেরা হাতে ছবি তুলেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। সদ্য আনা চিতাদের ছবিও তুলতে দেখা গিয়েছে তাঁকে।শনিবার কুনোর জঙ্গলে একেবারে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের বেশে দেখা গিয়েছিল তাঁকে। রোদ চশমা পরে একেবারে প্রফেশনাল ফটোগ্রাফারের বেশে দেখা গিয়েছিল তাঁকে। হাতে ক্যানন ক্যামেরা হাতে নিয়ে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। সেই ছবি টুইট হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। টিএমসির পক্ষ থেকে তারপরেই একের পর এক টুইটে নিশানা করা হয় মোদীকে। যদিও পরে সেই টুইট মুেছ দেন। তৃণমূল সাংসদ টুইটে লিখেছিলেন, 'সমস্ত পরিসংখ্যানকে ঢেকে রাখা এক জিনিস, কিন্তু ক্যামেরার লেন্সে কভার দিয়ে রাখা নিছকই দূরদৃষ্টি।'
তৃণমূল সাংসদের টুইটকে পাল্টা নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের রাজ্যসভা সাংসদের বিরুদ্ধে ছবি এডিট করা ছবি পোস্টের অভিযোগ তোলেন তিনি। সুকান্ত মজুমদার পাল্টা নিশানা করে লিখেছেন, 'তৃণমূল রাজ্যসভার সাংসদ ক্যানন কভার সহ নিকন ক্যামেরার একটি সম্পাদিত ছবি শেয়ার করছেন। মিথ্যা প্রচারের বাজে প্রয়াস'।
রাজস্থানের পথে ছত্তিশগড়, দলের পরবর্তী সভাপতি রাহুল গান্ধীকে করার দাবিতে কংগ্রেসে প্রস্তাব পাস












Click it and Unblock the Notifications