এনআরসি-সিএবির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলবে তৃণমূল, সুপ্রিম হুঁশিয়ারিও ডেরেকের
নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেসই। রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল সাসংদ ডেরেক ওব্রায়েন সেই বার্তাই দিলেন।
নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেসই। রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল সাসংদ ডেরেক ওব্রায়েন সেই বার্তাই দিলেন। তিনি বলেন, আমরা কৃষিজমি রক্ষার বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন করেছি। সেই আন্দোলনের পর এবার মানুষের স্বার্থে এনআরসি-সিএবি নিয়েও মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

ডেরেক বলেন, আমরা ঈশ্বর বলতে বিদ্যাসাগরকে বুঝি, ঠাকুর বলতে রবীন্দ্রনাথকে। আর কাজি বলতে বুঝি নজরুলকে, ফকির বলতে লালন। বাঙালির ধর্ম বাঙালি জানে, বাঙালি মানে। বাঙালিকে দেশপ্রমে শেখাতে আসবেন না। আন্দামানের সেলুলার জেলে যাদের নামে রয়েছে, তাদের ৭০ শতাংশ বাঙালি। বাংলা আর বাঙালিই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে সবথেকে বেশি।
সারা ভারতের জন্য বাঙালির কাছে গর্বের মাস এই ডিসেম্বর। ৩ ডিসেম্বর জন্মছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, ৮ ডিসেম্বর জন্মেছিলেন বাঘাযতীন। আর ১৯৩০-এর এই ৮ ডিসেম্বরই বিনয়-বাদল-দিনেশ মহাকারণ অভিযান সংঘটতি করেছিলেন। এই পবিত্র মাসে নাগরিকত্ব সংশোধনী বিলের এনে দেশপ্রমিক বলে বড়াই করতে চাইছে বিজেপি। আমরা বুঝি আপনাদের দেশপ্রেম।
ডেরেক এদিন হুঁশিয়ারি দেন, এই বিল সংসদ থেকে মাত্র ৩.৭ কিমি দূরে সুপ্রিম কোর্টে যাবে। রাজ্যসভাতেই লড়াই শেষ হয়ে যাবে না। তৃণমূল কংগ্রেস তৈরি আছে এই লডাইের জন্য। শুধু আইনি লড়াই নয়, গণ আন্দোলনও গড়ে তুলব আমরা। আমাদের আন্দোলনই বিজেপির নেতৃত্বাধীন সরকারের চক্রান্ত রুখে দেবে।












Click it and Unblock the Notifications