অভিষেকের সফরের আগে ত্রিপুরাতে বাধার মুখে তৃণমূল! বিপর্যয় মোকাবিলা আইনে মামলা আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে
ত্রিপুরাতে বারবার বাঁধার মুখে তৃণমূল! বিমানবন্দরেই নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। যদিও দীর্ঘক্ষণ পর একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার পর বিমানবন্দর থেকে ছাড়া হয় তাঁদের।
ত্রিপুরাতে বারবার বাঁধার মুখে তৃণমূল! বিমানবন্দরেই নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। যদিও দীর্ঘক্ষণ পর একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার পর বিমানবন্দর থেকে ছাড়া হয় তাঁদের। ভোট সমীক্ষার কাজে গিয়ে ত্রিপুরাতে আটক প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীদের।

সেখানের একটি হোটেলে কার্যত গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। এই অবস্থায় তাঁদের গৃহবন্দি অবস্থা থেকে ছাড়াতেই আজ বুধবার আগরতলাতে উড়ে গিয়েছে ব্রাত্য বসুর নেতৃত্বে তিন প্রতিনিধি দল।
রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগরতলা বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়। এই মুহূর্তে সে রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। এই অবস্থায় বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট ছাড়া সে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয় সরকারের তরফে। যা করতে চান না তৃণমূলের প্রতিনিধিরা। যা নিয়ে বেশ কিছুক্ষন ধরে স্থানীয় পুলিশ প্রশাসনের সগে কার্যত বচসা চলে। প্রায় দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের আলোচনার পর সমস্যার সমাধান হয়েছে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে আইপ্যাকের গৃহবন্দি অবস্থায় থাকা প্রতিনিধিদের সঙ্গে কথা হলতে এই মুহূর্তে হোটেলে পৌঁছেছেন প্রতিনিধি দল। অন্যদিকে আটক আইপ্যাকের সদস্যদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে সে রাজ্যের পুলিশ প্রশাসন। পাঠানো হয়েছে সমনও।
আগামী ১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। স্থানীয় থানায় তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় হোটেল বন্দি আইপ্যাকের কর্মীদের সঙ্গে দেখা করছে তৃণমূল। ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করবেন প্রতিনিধি দল।
এছাড়াও সে রাজ্যের দলের প্রতিনিধি দলের সঙ্গে সাংঠনিক বৈঠকও করতে পারেন এই প্রতিনিধি দল। সেই মতো অভিষেক বন্দ্যোপাধায়কে রিপোর্ট দেবেন তাঁরা। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই ত্রিপুরাতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধায়ের।
কিন্তু তাঁর সফরের আগেই ত্রিপুরাতে বারবার বাঁধার মুখে তৃণমূল। উল্লেখ্য, বাংলার পর ত্রিপুরা টার্গেট তৃণমূলের। সামনেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার সে রাজ্যে সংগঠনকে মজবুত করতে চায় তৃণমূল। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে সে রাজ্যে খেলা হবে স্লোগান উঠতে শুরু করেছে। অভিষেকের এই সফরে একাধিক সে রাজ্যে নেতাদের সঙে বৈঠক হতে পারে বলে খবর। আঞ্চলিক পার্টিগুলির সঙ্গেও বৈঠক হতে পারে বলে খবর।
এমনকি রাজনৈতিকমহলের জল্পনা, বিদ্রোহী মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications