মমতার গোয়া সফরের আগে পোস্টারে কালি, ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ! বিজেপি মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তৃণমূলের

মমতার গোয়া সফরের আগে পোস্টারে কালি, ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ! বিজেপি মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তৃণমূলের

ত্রিপুরায় ২৩ অক্টোবর আমতলিতে হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে যখন সেখানকার ডিজিপিকে চিঠি দিচ্ছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সুম্মিতা দেব, সেই সময় গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেওয়া পোস্টারে কালি এবং ফ্লেক্স ছিঁড়ে দেওয়ায় অভিযুক্ত বিজেপি (BJP)। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে কটাক্ষ করা হয়েছে তৃণমূলকে।

ফ্লেক্স ছেঁড়ায় অভিযুক্ত বিজেপি

ফ্লেক্স ছেঁড়ায় অভিযুক্ত বিজেপি

তৃণমূলের তরফে এদিন সকালে ছবি টুইট করে প্রতিবাদ জানান সেখানে থাকা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এরপরে তৃণমূলের টুইটারেও ছবি দেওয়া হয়। তৃণমূলের তরফে বলা হয়েছে, যখন এক মহিলার জন্য গোয়াবাসী অপেক্ষা করছে, সেই সময় তাঁকে (মমতা) হেয় করতে সস্তার কৌশল অবলম্বন করছে গোয়ার বিজেপি সরকার। এই ঘটনায় সরাসরি তৃণমূলের তরফে বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের টুইটারে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনো ফেলেইরো দাবি করেছেন, গোয়ার এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। তিনি বলেছেন, বিজেপি এতটাই ভীত যে, নেত্রীর ছবি দেওয়া পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে তারা।

ক্ষতি করা হচ্ছে গোয়াবাসীদের

ক্ষতি করা হচ্ছে গোয়াবাসীদের

তৃণমূলের রাজ্যসভার সাংসদ টুইটে বলেছেন, এই ঘটনায় ক্ষতি করা হচ্ছে গোয়াবাসীদেরই। এতে সেখানকার ভেন্ডারদের ক্ষতি হয়ে। তারা তো গোয়ারই, বলেছেন ডেরেক। কেন সেখানকার সংস্থার ক্ষতি করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তিনি।
তৃণমূলের অভিযোগ, গোয়ায় ঘাসফুলের বাড়বাড়ন্ত রুখতে গোপন বৈঠকে বসেছিলেন সেখানকার বিজেপি নেতারা। সেখানেই ঠিক হয় তৃণমূলের পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার ব্যাপারে। সেই মতোই রাতের অন্ধকারে পোস্টারে কালি ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে।

রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে তৃণমূল

রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে তৃণমূল

এই মুহূর্তে গোয়ার রাজধানী পানাজিতে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, নতুন ভোর আনতে চায় তৃণমূল। তাতে বাধা তৈরি করা হচ্ছে। যা গোয়াবাসী মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি লেগে এবং তা ছিঁড়ে দিয়ে যা করা হয়েছে, তা নিয়ে তৃণমূলের তরফ থেকে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

গোয়ার প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক গোয়ার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন। সেই পরিস্থিতিতে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তের ইস্তফা দাবি করেছে তৃণমূল। এর জন্য ৭২ ঘন্টা সময় বেধে দিয়েছে তারা। অন্যদিকে, পানজিমের আজাদ ময়দানে তৃণমূলের চার্জশিট প্রকাশের অনুমতি বাতিল করে দেওয়া নিয়েও সুর চড়িয়েছে তৃণমূল। যা নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, চায়ের দোকানে বসে পার্টি করে তিনি দেখিয়ে দেবেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+