২৪ এর আগে তৃণমূলের নজরে 'বিপ্লবে'র রাজ্য! ভোট সমীক্ষার কাজে গিয়ে আটক পিকের সংস্থার একাধিক কর্মী
২৪ এর লক্ষ্যে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই লোকসভা ভোটের আগে দেশের সমস্ত প্রান্তে সংগঠনকে আরও মজবুত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। আর সেই লক্ষ্যে কাজ করছেন
২৪ এর লক্ষ্যে নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই লোকসভা ভোটের আগে দেশের সমস্ত প্রান্তে সংগঠনকে আরও মজবুত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। আর সেই লক্ষ্যে কাজ করছেন।

কার্যত প্রশান্ত কিশোরের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ময়দানে নেমেছেন ডায়মন্ডহারবারের এই সাংসদ। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিষেক। ত্রিপুরা এবং অসম এখন তৃণমূলের টার্গেটে। জানা যাচ্ছে, অগস্টের শুরুতেই হয়তো ত্রিপুরা যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সে রাজ্যে ২০২৩ সালে ভোট রয়েছে। আর বিধানসভা ভোটের আগে ত্রিপুরাতে তৃণমূলের সংগঠনকে মজবুত করতেই অভিষেকের এই সফর বলে জানা যাচ্ছে। একদিকে সংগঠনকে মজবুত অন্যদিকে তৃণমূল স্তরে কাজ শুরু করে দিতে চান প্রশান্ত কিশোর। ত্রিপুরাতে ভোটের প্রায় দুবছর বাকি।
আর এখন থেকে সে রাজ্যে ভোটের সমীক্ষার কাজ শুরু করেদিয়েছেন প্রশান্ত কিশোর। আত সেই সমীক্ষার কাজ করতে গিয়ে আটক প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের একাধিক কর্মী। প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ২৩ জনকে কর্মীকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, সমীক্ষার কাজ করতে আইপ্যাকের ২৩ জনের একটি টিমকে পাঠানো হয়েছে সে রাজ্যে। আগরতলার একটি হোটেলে রাখা হয় তাঁদের।
জানা গিয়েছে, রবিবার রাতে হঠাত করে সেই হোটেলে হানা দেয় পুলিশ। ওই হোটেলেই আটক করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে ২১ শে জুলাইয়ে সে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষন শোনানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। করোনা পরিস্থিতিতে গোটা রাজ্যে কার্ফু চলছে।
আর এই অভিযোগে কোনও অনুমতি দেওয়া হয় না। কিন্তু এরপরেও জমায়াতের কারণ দর্শীয়ে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ প্রশাসন। এই ঘটনাতে ক্ষুব্ধ হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গণতন্ত্র বলে কিছু নেই। ভয় দেখানো হচ্ছে, মারা হচ্ছে। তবে এই অবস্থা বেশী দিন চলবে না বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুহ তাই নয়, অভিষেক লেখেন,মেরে ভয় দেখিয়ে মমতা বন্দ্যপাধায়কে আটকানো যায়নি যাবেও না। আর এই বিতর্কের মধ্যেই আরও এক বিতর্কে বিপ্লব দেবের সরকার। উল্লেখ্য, বিধানসভা ভোটে প্রশান্ত কিশোরের ছক দেওয়া ছকে চলে বাংলায় ব্যাপক আসন পেয়েছে তৃণমূল।
নতুন করে প্রশান্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে তৃণমূল। মনে করা হচ্ছে, ত্রিপুরা দখলে পিকের সাহায্যে নিতে পারে তৃণমূল। আর তাই এখন থেকেই সে রাজ্যে সমীক্ষা কাজ শুরু করে দিয়েছেন পিকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications