সেপ্টেম্বরে তৃণমূলের নয়া চমক ত্রিপুরায়! 'সেনাপতি' ঠিক করতে আসরে মমতা, বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘ কথা

সেপ্টেম্বরে তৃণমূলের নয়া চমক ত্রিপুরায়! 'সেনাপতি' ঠিক করতে আসরে মমতা, বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘ কথা

ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের (congress) ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ বিশ্বাসের ইস্তফা দেওয়ার পরেই, কলকাতায় গিয়ে তাঁর তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়ার জল্পনা তীব্র হয়েছিল। কিন্তু দিনের শেষে দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুরোধে তিনি ইস্তফা ফিরেয়ে নেন। তৃণমূল সূত্রে খবর, সেপ্টেম্বরে বড় চমক অপেক্ষা করছে। কেননা ত্রিপুরায় দলকে শক্তিশালী করতে অনেকটাই এগিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)।

এখনও পর্যন্ত 'মুখ' খুঁজে পায়নি তৃণমূল

এখনও পর্যন্ত 'মুখ' খুঁজে পায়নি তৃণমূল

গত দেড় মাস সময়ের মধ্যে হেভিওয়েট বলতে কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিয়েছেন। পরবর্তী সময়ে বাম, কংগ্রেস কিংবা বিজেপি থেকে মাঝারি থেকে ছোট কিংবা কর্মী পর্যায়ের যোগদান চলছে। তুলনায় যোগদান বেশি চলছে কংগ্রেস থেকে। যেই কংগ্রেস ২০১৯-এর লোকসভা নির্বাচনে বামেদের পিছনে ফেলে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। ত্রিপুরায় গ্রামে গঞ্জে বামেরা মিছিল করে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও, মিডিয়ার চোখে আপাতত সেখানকার যুযুধান শক্তি বলতে শাসক বিজেপি আর তৃণমূল। তৃণমূল প্রতিদিনই চেষ্টা করছে শক্তি বাড়াতে। প্রতিদিনই সেখানে পশ্চিমবঙ্গের একাধিক নেতা উপস্থিত থাকছেন। তবে সেখানে নেতৃত্ব দেওয়ার মতো এখনও কোনও মুখ খুঁজে পায়নি তৃণমূল।

আসরে স্বয়ং মমতা

আসরে স্বয়ং মমতা

২০২৩ সালের ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ভোট আর ২০২৪-এ লোকসভা নির্বাচন। দিল্লির দিকে এগোতে গেলে ত্রিপুরাও কিছুটা অবদান থাকাটা জরুরি। ২০২৪-এর লক্ষে ত্রিপুরা, অসম ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরলে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। এই মুহূর্তে ত্রিপুরা নিয়ে তৃণমূল সুপ্রিমো স্বয়ং সক্রিয় রয়েছেন বলেই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় রণকৌশল সাজালেও, তিনিও তাতে অংশ নিচ্ছেন। ত্রিপুরায় কাকে সামনে রেখে এগোচ্ছেন মমতা, তা নিয়ে যখন দলের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই সময় বিজেপির এক হেভিওয়েট বিধায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে কথা বলেছেন বলে সূত্রের খবর।

 সেনাপতির খোঁজ পেয়েছেন মমতা

সেনাপতির খোঁজ পেয়েছেন মমতা

সূত্রের খবর অনুযায়ী, হেভিওয়েট বিধায়কের সঙ্গে কথা বলে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে তিনি সেনাপতি করতে পারেন ত্রিপুরার জন্য। ত্রিপুরার রাজনীতিতে তিনি দাপুটে হিসেবেই পরিচিত। পাশাপাশি সূত্রের আরও খবর সেই নেতার সঙ্গে ত্রিপুরার যুব সমাজেরও ভাল যোগাযোগ রয়েছে।

মমতার প্রস্তাবে সম্মতি

মমতার প্রস্তাবে সম্মতি

সূত্রের আরও খবর, শেষ হওয়া সপ্তাহে মমতার সঙ্গে কথা বলার সময় প্রস্তাবে নাকি সম্মতি জানিয়েছেন ওই নেতা। সম্মতি বলতে, সেই নেতার হাতেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ত্রিপুরার তৃণমূলের দায়িত্ব তুলে দিতে চান। তবে যোগদান পর্ব হতে পারে সেপ্টেম্বরে। ততদিন পর্যন্ত অপেক্ষায় সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+