ত্রিপুরায় গৃহবন্দি পিকের 'আইপ্যাক' টিম! 'উদ্ধারে' দুইমন্ত্রী-সহ বড় দল পাঠাচ্ছেন মমতার
ত্রিপুরায় গৃহবন্দি পিকের 'আইপ্যাক' টিম! 'উদ্ধারে' দুইমন্ত্রী-সহ বড় দল পাঠাচ্ছেন মমতার
আগরতলার (agartala) হোটেলে বন্দি করে রাখা হয়েছে প্রশান্ত কিশোরের (prashant kishor) আইপ্যাক (ipac) টিমের ২৩ সদস্যকে। এই অভিযোগ তুলে শোরগোল ফেলেছে তৃণমূল কংগ্রেস (trinamool congress) । এবার তাঁদের উদ্ধারে এই রাজ্য থেকে দুই মন্ত্রী এবং এক প্রাক্তন সাংসদকে সেখানে পাঠানো হচ্ছে। যদিও সেখানকার বিজেপি (bjp) সরকারের দাবি, করোনা পরীক্ষার কারণেই তাদের বেরোতে দেওয়া হয়নি।

ত্রিপুরার দলে প্রতিনিধি যাঁরা
জানা গিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋণতব্রত বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় পাঠানো হচ্ছে বুধবার। তাঁরা সেখানে গিয়ে আইপ্যাক সদস্যদের মুক্ত করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন।

হোটেল থেকে বেরোতে না দেওয়ার অভিযোগ
সরাসরি প্রশান্ত কিশোর না থাকলেও তাঁর সংস্থা আইপ্যাকের সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য তৃণমূলের চুক্তি ২০২৬ পর্যন্ত। এর মধ্যে অবশ্য ২০২৩-এর শুরুতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আইপ্যাকের সঙ্গে চুক্তি হয়েছে তৃণমূলের। সেই মতো দলের ২৩ জন সদস্য ত্রিপুরায় যান সেখানে সমীক্ষার কাজে। কিন্তু তাঁদের আগরতলার হোটেলের বাইরে বেরোতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কর্মীদের গৃহবন্দি করে রাখার অভিযোগ করা হয়েছে আইপ্যাকের তরফে।

অভিযোগ অস্বীকার প্রশাসনের
যদিও স্থানীয় প্রশাসনের তরফে আইপ্যাকের টিমের সদস্যদের আটকে রাখার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, যা করা হয়েছে তা রুটিন চেকআপের জন্য। পাশাপাশি সব সদস্যের করোনা পরীক্ষার করা হচ্ছে। রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে। এপ্রসঙ্গে উল্লেখ্য যে ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের করোনা পরিস্থিতি যথেষ্টই খারাপ। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে করোনা সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় সেখানকার বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

ত্রিপুরা সরকারকে নিশানা অভিষেকের
সোমবার বিষয়টি নিয়ে ত্রিপুরার বিজেপি সরকারকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বাংলায় তৃণমূলের জয়ে ভীত হয়ে পড়েছে ত্রিপুরার বিজেপি। সেই কারণেই সেখানে আইপ্যাকের টিমকে গহৃবন্দি করা হয়েছে।












Click it and Unblock the Notifications