তৃণমূলের আয়-ব্যয়ের হিসাবে বিস্তর গরমিল, তোপ বিজেপির
কলকাতা, ৯ জানুয়ারি: গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস আয়-ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করেছিল, তাতে বিস্তর অসঙ্গতি রয়েছে। এমনই অভিযোগ আনল বিজেপি। দলের তরফে সিদ্ধার্থনাথ সিং এই অভিযোগ করেছেন।
সিদ্ধার্থনাথ সিং বলেছেন, হলফনামায় তৃণমূল জানিয়েছে যে, তারা একটি বেসরকারি কোম্পানির থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিটি নিজেদের অডিট রিপোর্টে কোথাও ওই টাকা দেওয়ার কথা উল্লেখ করেনি। শুধু তাই নয়, গত তিন বছরে তাদের আয় যথাক্রমে ১৯ হাজার, ১৬ হাজার এবং ৩৩ হাজার টাকা। যাদের আয় ৩৩ হাজার টাকা, তারা কীভাবে একটি রাজনীতিক দলকে প্রায় দেড় কোটি টাকা আর্থিক সহায়তা দেয়?

প্রসঙ্গত, তৃণমূলের হয়ে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছিলেন মুকুল রায়। তাই এ ব্যাপারে তিনি মানুষের কাছে জবাব দিন বলেও দাবি করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications