বাড়তি শুল্ক চাপিয়ে কোষাগার ভরার ছক, 'মোদীবাবু পেট্রোল বেকাবু' স্লোগান তুলল তৃণমূল
বাড়তি শুল্ক চাপিয়ে কোষাগার ভরার ছক, 'মোদীবাবু পেট্রোল বেকাবু' স্লোগান তুলল তৃণমূল
করোনা পরিস্থিতিতে লাগাম ছাড়া পেট্রোল ডিজেলের দাম। কমা তো দূরের কথা প্রতিদিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এই সুযোগে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণে শান গিয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাশট্যাগ 'মোদীবাবু পেট্রোল বেকাবু' স্লোগান তুলে প্রতিবাদের সুর জোড়াল করেেছন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পেট্রোলের মূল্য বৃদ্ধি
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। করোনা সংক্রমণের কারণে গোটা দেশে যান চলাচল কমে গিয়েছে। তাতে জ্বালানি তেলের চাহিদাও কমেছে। এই পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের দাম কমার কথা। কিন্তু তার জায়গায় প্রতিদিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম।

মোদী সরকারকে আক্রমণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের শান দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিযেক বন্দ্যোপাধ্যায় একের পর এক টুইট করে অভিযোগ করেছেন, রেকর্ড হারিয়ে শুক্ল বাড়িয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন। কম দামে পেট্রেল িডজেল পাওয়ার অধিকার সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছেন তিনি। তাই হ্যাশট্যাগ 'মোদীবাবু পেট্রোল বেকাবু' স্লোগান তুলেছেন তিিন।

টানা ১৭ দিন ধরে বাড়ছে দাম
তৃণমূল যুব সভাপতি টুইটে অভিযোগ করেছে করোনা পরিস্থিতির মধ্যেও টানা ১৭ দিন ধরে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। তারদিকে হুঁশ নেই সরকারের। অভিষেকের সুরে সুর মিলিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি অভিযোগ করেছেন করোনা থেকে পেট্রেলের মূল্য বৃদ্ধি সবেতেই 'রেডিও সাইলেন্স' হয়ে গিয়েছেন মোদী।

একুশের পারদ চড়ছে
একুশের বিধানসভা ভোটের পারদ চড়তে শুরু করেছে রাজ্যে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি-তৃণমূল। একে অপরের বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে। করোনা নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে বিজেপি। ঠিক তখনই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে পাল্টা হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications