দলত্যাগী সুনীলের বিরুদ্ধে পদক্ষেপের পথে তৃণমূল, সাংসদ পদ খারিজের আবেদন স্পিকারকে
দলত্যাগী সুনীলের বিরুদ্ধে পদক্ষেপের পথে তৃণমূল, সাংসদ পদ খারিজের আবেদন স্পিকারকে
শুভেন্দু অনুগামী হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সুনীল মণ্ডল। বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে এবার পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকারের কাছে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন।

সুনীলের বিরুদ্ধে পদক্ষেপ
সুনীল মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই দল বদল করেছেন সুনীল মণ্ডল। শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরেউ সুনীলের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। তারপরেই লোকসভার স্পিকারের কাছে সুনীলের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বিদ্রোহী সুনীল
শুভেন্দু বিজেপির পথে যাবেন শুনেই প্রকাশ্যে দল বিরোধী কথা বলতে শুরু করেছিলেন সুনীল মণ্ডল। শুভেন্দু দল ছাড়ার দিনই সুনীলের বাড়িতে বিধায়কদের ডেকে শুভেন্দুর সঙ্গে বৈঠক করিয়েছিলেন সুনীল। সেই বৈঠকে ছিলেন জিতেন্দ্র তিওয়ারিও। তার পরের দিনই জিতেন্দ্র বিদ্রোহী হয়ে ওঠেন। এবং পদ ও দল ছাড়ার কথা ঘোষণা করেন। পরে অমিত শাহের সভায় শুভেন্দুর সঙ্গে সুনীল মণ্ডল, শীলভদ্র দত্ত সহ একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেন।

সুনীলের গাড়িতে হামলা
বিজেপিতে যোগ দেওয়ার পর সুনীল মণ্ডলের গাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে। হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে সুনীলের গাড়ি আটে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা তাঁকে উদ্ধার করে পার্টি অফিসের ভেতরে নিয়ে যায়। সুনীল মণ্ডলর উপর হামলার ঘটনা নিয়ে অমিত শাহ রিপোর্ট তলব করেছিলেন। তৃণমূেল পক্ষ থেেক দাবি করা হয়েছে জনতা রাগে সুনীলের উপর হামলা চালিয়েছে। যেখানে যেখানে সুনীল যাবেন সেখানে সেখানে তাঁর উপর হামলা হবে।

সুনীলের হুঙ্কার
লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর সুনীল মণ্ডল হুঙ্কার দিয়ে বলেছেন ১৫ ফেব্রুয়ারির মধ্যে তৃণমূলের ৭০ শতাংশ বিধায়ক দল ছেড়ে চলে যাবেন। পিকের তোলাবাজি কোনও নেতাই মেনে নেবেন না। একুশের ভোটের আগে ফাঁকা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এমনই হুঙ্কার দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications