Saket Gokhale: জামিনের পরে মোদী-শাহের 'টেক্সট বুক'কে নিশানা! কমিশনকে কটাক্ষ তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের
মোরবি ব্রিজ সংক্রান্ত বিষয়ে টুইটের জন্য তাঁকে গ্রেফতার নিয়ে বিজেপিকে নতুন করে নিশানা করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্রা সাকেত গোখলে। মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার পরে সেখানে প্রধানমন্ত্রী সফর নিয়ে করা টুইটে তাঁকে গ্রেফতারের
মোরবি ব্রিজ সংক্রান্ত বিষয়ে টুইটের জন্য তাঁকে গ্রেফতার নিয়ে বিজেপিকে নতুন করে নিশানা করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্রা সাকেত গোখলে। মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার পরে সেখানে প্রধানমন্ত্রী সফর নিয়ে করা টুইটে তাঁকে গ্রেফতারের পরে শুক্রবার স্থানীয় আদালত তাঁকে জামিন দেয়।
|
বিজেপির নির্দেশে গ্রেফতার
সাকেত গোখলে টুইটে অভিযোগ করেছেন, বিজেপির নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিন পান। তাঁকে ফের গ্রেফতার করা হলে তিনি ফের জামিন পান। এসবকিছুই ঘটেছে ৪ জিন সময়ের মধ্যে। এব্যাপারে তাঁর স্বাধীনতার জন্য তিনি বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি যদি মনে করে থাকে, এভাবে তাঁকে ভেঙে ফেলা যাবে, তাহলে তারা ভুল করছে। বিজেপির প্রতি তিনি আরও কঠোর হবেন বলেও জানিয়েছেন।

মোদী-শাহের টেক্সট বুক
সাকেত গোখলে দাবি করেছেন, অন্য কারও একটি টুইট শেয়ার করার কারণে, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে পুলিশের তরফে ওই ব্যক্তি সম্পর্কে কোনও তথ্য নেই। যে কোনওভাবে তাঁকেই টার্গেট করা হচ্ছে, তাঁকে কারাগারে পাঠিয়ে সেখানে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র। মোদী-শাহের টেক্সটবুক যা উত্তর প্রদেশ ও গুজরাতে চলছে বলেও কটাক্ষ করেছেন তিনি।
|
মোরবি ব্রিজ ভেঙে পড়ার তদন্তকেও কটাক্ষ
মোরবি ব্রিজ ভেঙে পড়ার তদন্তকে কটাক্ষ করে সাকেত গোখলে বলেছেন, ১৩৫ জন নিরাপরাধ মানুষের মৃত্যু জন্য দায়ী, যারা ব্রিজটির ত্রুটিপূর্ণ সারাই করেছিল, সেই ওরেভা কোম্পানির মালিকদের বিরুদ্ধে এখনও এফআইআর করা হয়নি। কিন্তু মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য তিন দিনের মধ্যে তাঁকে দুবার গ্রেফতার করা হয়েছে।

নির্বাচন কমিশনকে নিশানা
পরের কয়েকটি টুইটে সাকেল গোখলে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। কেননা নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ করেছিল। তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে, ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৫ ধারার অধীনে কেন গোখলেকে অভিযুক্ত করা হয়েছে। সাকেত গোখলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দল পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মঙ্গলবাক সাকেত গোখলেকে আহমেদাবাদের সাইবার ক্রাইম পুলিশ প্রথমে গ্রেফতার করে। তারপর বৃহস্পতিবার জামিন পাোয়ার পরে মোরবি পুলিশ তাঁকে একই অপরাধে গ্রেফতার করে। শুক্রবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ১৫ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। গত ১ ডিসেম্বর সাকেত গোখলে নিউজ পেপারের একটি অংশ টুইটে শেয়ার করে বলেন, তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে ৩০ অক্টোবর মোরবি ব্রিজ ধসে যাওয়ার পরে প্রধানমন্ত্রী সফরে ৩০ কোটি টাকা খরচ করা হয়েছিল। মঙ্গলবারই এব্যাপারে কেন্দ্রের প্রেস ইনফর্মেশন ব্যুরো টুইট করে বলে তথ্যটি ভুয়ো।












Click it and Unblock the Notifications