তৃণমূলের লক্ষ্য মহিলা ভোটার, সুস্মিতার ত্রিপুরা-অভিযানে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

তৃণমূলের লক্ষ্য মহিলা ভোটার, সুস্মিতার ত্রিপুরা-অভিযানে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

বাংলায় বিরাট জয়ের পর ত্রিপুরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা দেবকে তৃণমূলে যোগদান করিয়ে ত্রিপুরায় পাঠানো হয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ত্রিপুরায় শক্তি প্রদর্শনে। অভিষেকের ত্রিপুরা অভিযানের আগে সুস্মিতা দেব যে বার্তা দিয়েছেন, তাতে আশার আলো দেখছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের কতটা উত্তরণ সুস্মিতার সফরে

তৃণমূল কংগ্রেসের কতটা উত্তরণ সুস্মিতার সফরে

কংগ্রেস ছেড়ে সম্প্রতি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন সুস্মিতা দেব। তাঁকে ত্রিপুরার মুখ করে পাঠানো হয়েছে। তিনি ১ সেপ্টেম্বর ত্রিপুরা অভিযান শুরু করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযান শুরু করবেন ১৫ সেপ্টেম্বর। এই দু-সপ্তাহে তৃণমূল কংগ্রেসের কতটা উত্তরণ হয়েছে, তার ব্যাখ্যা দেন সুস্মিতা দেব।

বিজেপির মহিলা ভোটব্যাঙ্কে থাবা সুস্মিতার!

বিজেপির মহিলা ভোটব্যাঙ্কে থাবা সুস্মিতার!

তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়ে সুস্মিতা দেব জানান, বিজেপির মহিলা ভোটব্যাঙ্ক ভেঙে গিয়েছে। মহিলারা এখন তৃণমূলের দিকে ভিড়তে শুরু করেছেন। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সুবিধা এবার ত্রিপুরাও পাবে যদি ক্ষমতায় আসে তৃণমূল। ত্রিপুরার মানুষ সেই সার সত্য বুঝতে শুরু করেছেন।

মহিলারাই বিপ্লব দেব সরকারকে উল্টে দেবেন

মহিলারাই বিপ্লব দেব সরকারকে উল্টে দেবেন

২০২৩ বিধানসভা ভোটে বিপ্লব দেবকে হারিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ২০২৩-এ বিধানসভা নির্বাচন। এখন থেকেই তৃণমূল ক্ষমতা দখল করতে ছক কষতে শুরু করেছেন। সুস্মিতা দেব সেই পরিকল্পনা মতোই দলের সংগঠন বাড়ানোর উপর জোর দিয়েছেন। আর মনে করছেন মহিলারাই পারেন বিজেপির বিপ্লব দেব সরকারকে উল্টে দিতে।

বিজেপিকে হারাতে ত্রিপুরার মহিলা ভোটব্যাঙ্কে লক্ষ্য

বিজেপিকে হারাতে ত্রিপুরার মহিলা ভোটব্যাঙ্কে লক্ষ্য

সুস্মিতা দেব এদিন স্পষ্ট করে দেন, বিজেপিকে হারাতে ত্রিপুরার মহিলা ভোটব্যাঙ্ক দখলই লক্ষ্য তৃণমূলের। ত্রিপুরায় মোট জনসংখ্যার ৪৯ শতাংশই মহিলা। মহিলাদের ভিন্ন ভোটব্যাঙ্ক রয়েছে এ রাজ্যে। মহিলাদের চাহিদার কথা যদি কোনও দল আলাদা করে বোঝে, তবে সেই দলের প্রতি আকৃষ্ট হবেন মহিলারা। আর সেটা হতে শুরু করেছে।

ত্রিপুরায় তৃণমূলের যোগদান মেলা চলছে নিয়মিত

ত্রিপুরায় তৃণমূলের যোগদান মেলা চলছে নিয়মিত

সুস্মিতা দেব বলেন, মহিলাদের ইউনিক চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে কেউ বোঝেনি। তাই ত্রিপুরায় তৃণমূলের যোগদান মেলা চলছে নিয়মিত। বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে। বিজেপিকে হারাতে ত্রিপুরার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে প্রস্তুত। এই মহিলা ভোটব্যাঙ্কই তৃণমূলকে এগিয়ে রেখেছে।

সুস্মিতাকে ত্রিপুরায় ব্যবহার করছে তৃণমূল

সুস্মিতাকে ত্রিপুরায় ব্যবহার করছে তৃণমূল

তৃণমূল কংগ্রেস ২০২৩-এ ত্রিপুরাকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে। উত্তর-পূর্বের রাজ্য শক্তি বাড়াতে তাই নিত্যনতুন পরিকল্পনা কষছে তৃণমূল। ত্রিপুরা অভিযানে তৃণমূলের টিমে পরিকল্পনাপ্রসূত যোগ দিয়েছেন মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগ দেওয়া সুস্মিতা দেব। অসমের নেত্রী সুস্মিতাকে ত্রিপুরায় ব্যবহার করছে তৃণমূল। তিনি ১ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা সফরে রয়েছেন।

সুস্মিতাকে ত্রিপুরায় পাঠিয়ে মমতার মাস্টারস্ট্রোক

সুস্মিতাকে ত্রিপুরায় পাঠিয়ে মমতার মাস্টারস্ট্রোক

ত্রিপুরায় ২০২৩-এর ভোটে তৃণমূল চাইছে গণতান্ত্রিকভাবে বিজেপিকে হারাতে। বাংলা থেকে টিম প্রতিনিয়ত যাচ্ছেন ত্রিপুরায়। আর সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোকটাও দিয়ে দিয়েছেন। ত্রিপুরা দখল করতে তৃণমূলের প্রায় ফুল টিম ঝাঁপিয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দু-মাসের মধ্যে তৃতীয়বার যাচ্ছেন ত্রিপুরায়।

মমতা-মুকুল জুটি এখনও নামেননি ত্রিপুরায়

মমতা-মুকুল জুটি এখনও নামেননি ত্রিপুরায়

ত্রিপুরা অভিযানে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় নামেননি। যুব নেতানেত্রীদেরই বেশি ব্যবহার করা হয়েছে। সিনিয়রদের মধ্যে কুণাল ঘোষ, শান্তনু সেন, মলয় ঘটক, ব্রাত্য বসু, দোলা সেনরাও ত্রিপুরা অভিযানে সামিল হয়েছেন। তারপর সুস্মিতা দেবকে পাঠানো হয়েছে। আর এই অভিযানের নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মহিলা ভোটব্যাঙ্ক যদি তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করে

মহিলা ভোটব্যাঙ্ক যদি তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করে

১ সেপ্টেম্বর সুস্মিতা দেব ত্রিপুরায় অভিযান শুরু করেন। ১৫ দিনের সফরে সুস্মিতা দেব ত্রিপুরায় রয়েছেন। তিনি মহিলাদের টার্গেট করেছেন ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বিস্তারে। সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠিয়ে তৃণমূল কংগ্রেস ঝড় তুলতে চেয়েছিল। সুস্মিতার কথা মতে মহিলা ভোটব্যাঙ্ক যদি তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করে দেয় তো, বিজেপির পক্ষে গড় রক্ষা করা কঠিন হয়ে যাবে।

১৫ দিনের সফরে ৬০ বিধানসভা কেন্দ্র পরিদর্শন

১৫ দিনের সফরে ৬০ বিধানসভা কেন্দ্র পরিদর্শন

ত্রিপুরা সফরে গিয়েই সুস্মিতা দেবের লক্ষ্য ছিল ১৫ দিনের সফরে ৬০ বিধানসভা কেন্দ্র পরিদর্শন। ৮ জেলার ৬০টি বিধানসভা এলাকা পরিদর্শনের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছেন। তৃণমূলের সমাজিক প্রকল্পের কথা তিনি আলোচনা করেছেন। 'পঞ্চপাণ্ডবে'র পর সুস্মিতা দেব ত্রিপুরায় পাঠিয়ে অভিযান সফল করতে চাইছেন অভিষেক। ২০১৬ সালে মুকুল রায়ের নেতৃত্বে ত্রিপুরা দখলের যে বীজ বুনেছিল তৃণমূল, ২০২১-এ তার ফল তুলতে চাইছেন অভিষেক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+