বিরোধী ঐক্যে কংগ্রেসের গুরুত্ব স্বীকার করে নিলেন তৃণমূল ভোট কৌশলী, তুললেন প্রশ্নও
ফের কংগ্রেসের গুরুত্ব স্বীকার করে নিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে কংগ্রেসের গুরুত্ব স্বীকার করলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন জিইয়ে রাখলেন তিনি। নাম না করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর তিনি সমালোচনা করলেন।
ফের কংগ্রেসের গুরুত্ব স্বীকার করে নিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে কংগ্রেসের গুরুত্ব স্বীকার করলেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন জিইয়ে রাখলেন তিনি। নাম না করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর তিনি সমালোচনা করলেন। তবে কি প্রশান্ত কিশোর কংগ্রেসে এন্ট্রি না পেয়েই এতটা বিরূপ হয়ে গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

কংগ্রেস জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ
তিনি সাফ জানালেন, শক্তিশালী বিরোধীপক্ষের জন্য কংগ্রেস জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ। একথা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু কংগ্রেসের সমস্যা হচ্ছে নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের এমন কোনও ঈশ্বরপ্রদত্ত শক্তি নেই, যার দ্বারা তারা সাফল্য ছিনিয়ে আনতে পারে। কংগ্রেসের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

কংগ্রেস বিগত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে
প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেস বিগত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে। সাফল্যের হার মাত্র ১০ শতাংশ। তার পরও নেতৃত্বের কোনও হেলদোল নেই। বিজেপিকে হারানোর মতো কোনও ক্ষেত্র বিগত ১০ বছরে তৈরি করতে পারেনি কংগ্রেস। ২০১৪ সালে নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হওয়ার আগে থেকেই কংগ্রেস হেরে চলেছে।

তৃণমূলের মতো আঞ্চলিক দল অনেক সদর্থক কংগ্রেসের থেকে
২০১৯-এর নির্বাচনে বিজেপি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চার শতাধিক আসনে জিতে ক্ষমতায় আসে। এই পরিস্থিতিতে ২০২১-এ এখনও কংগ্রেসের পালে সে অর্থে কোনও হাওয়া নেই। আর এই দু-বছর কংগ্রেসের ভূমিকাও উল্লেখযোগ্য নয় বিরোধী দল হিসেবে। বরং তৃণমূলের মতো আঞ্চলিক দল অনেক সদর্থক ভূমিকা নিয়েছে বিজেপি-বিরোধিতায়।

কংগ্রেসের ব্যর্থতা ঢাকতে ভিনরাজ্যে সংগঠন তৃণমূলের
২০২১-এ বাংলার ভোটে বিজেপিকে হারিয়ে ভিনরাজ্যে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের এই ব্যর্থতা ঢাকতে তারা ভিনরাজ্যে সংগঠন গড়ে তুলতে তৎপর। ত্রিপুরার পর গোয়াতেও কংগ্রেস ভেঙে সংগঠন গড়ে উঠেছে তৃণমূলের। মেঘালয়ে কংগ্রেস ভেঙে বিরোধী দল হয়েছে তারা। এবার তৃণমূলের লক্ষ্য হরিয়ানা ও উত্তরপ্রদেশে সংগঠন গড়ে তোলা।

কংগ্রেস বনাম তৃণমূলের সম্মুখ সমরে প্রশান্ত কিশোরের ভূমিকা
রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভেঙে তৃণমূলের বেড়ে ওঠায় বিরোধী ঐক্যের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস বনাম তৃণমূলের সম্মুখ সমরে রাজনৈতিক পদ পরিবর্তন ঘটতে চলেছে দেশে। বিজেপি বিরোধী ঐক্যে কংগ্রেসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো তো সরাসরি ইউপিএ অস্তিত্বহীন বলে জানিয়ে দিয়েছেন। কংগ্রেসকে বিরোধী ঐক্যে রিজেক্ট করে দিয়েছেন।

প্রশান্ত কিশোর কংগ্রেসকে খরচের খাতায় ফেলতে নারাজ
তবে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর কংগ্রেসকে একেবারে খরচের খাতায় ফেলতে নারাজ। তৃণমূল সুপ্রিমোর কথার সূত্র ধরেই তিনি মনে করেন, শক্তিশালী বিরোধী ঐক্যের জন্য কংগ্রেস গুরুত্বপূর্ণ। তবে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সমস্যা রয়েছে। কংগ্রেস এ প্রসঙ্গে জানিয়েছে, কোনও কনসালট্যান্টের কথা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাবাদী রাজনীতি করছেন।












Click it and Unblock the Notifications