Manipur election 2022: ভোটের আগেই ভাঁড়ে মা ভবানী তৃণমূলের, একমাত্র বিধায়ক যোগ দিলেন বিজেপিতে
Manipur election 2022: ভোটের আগেই ভাঁড়ে মা ভবানী তৃণমূলের, একমাত্র বিধায়ক যোগ দিলেন বিজেপিতে
মণিপুর বিধানসভা ভোট এগিয়ে আসতেই হাত খালি হল তৃণমূল কংগ্রেসের। শিবরাত্রির সলতের মত জেগে ছিলেন একজন বিধায়ক। তিনিও যোগ দিলেন বিজেপিতে। মণিপুরের থাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক টঙ্গব্রাম রবিনড্রো যোগ দিয়েছেন বিজেপিতে। কাজই মণিপুরে তৃণমূল কংগ্রেসের হাতে আর কিছু থাকল না। ত্রিপুরায় শক্তি বাড়ালেও মণিপুর এবার হাতছাড়া হল তাঁদের।

এদিন আরও এক কংগ্রেস বিধায়কও যোগ দিয়েছেন বিজেপিতে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুচন্দ্র সিং এদিন বিজেপিতে যোগ দেন। ২০১৭ সালে তিনি কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু আদালত তাঁর মনোনয়ন পত্র খারিজ করার নির্দেশ দেয়কারণ তিনি অনেক তথ্য দেননি। বৃহস্পতিবার ইম্ফলে নিত্যাপত চাতুকে বিজেপি কার্যালয়ে এই দুই নেতা গেরুয়া শিবিরে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী অশোক সিঙ্ঘাল, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র ভৌমিক, বিজেপির রাজ্য সভাপতি সারদা দেবী।
২০১৭ সালে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন রবিনড্রো। ত্রিপুরার আগে মণিপুরে প্রথম জয়ের ধ্বজা উড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২২-র বিধানসভা ভোটের আগে শক্তি বাড়ানো তো দূরের কথা উল্টে মণিপুের শক্তি হারিয়ে ফেলল ঘাসফুল শিবির। এদিকে দলের সুপ্রিমো বারবারই উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে বেশি নজর দিতে বলেছেন। ইতিমধ্যেই গোয়া এবং ত্রিপরায় ভালমত শক্তি বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রথম গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তারা। সেই সঙ্গে মেঘালয় এবং ত্রিপুরার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এদিকে আবার উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ের তোরজোর করছে তৃণমূল কংগ্রেস।
ভোট সমীক্ষা বলছে মণিপুরে এবারও মসৃণ জয় হবে বিজেপির। আগের সরকারকে হারানোর মত শক্তি এখনও জেগে উঠতে পারেনি উত্তর পূর্বের এই রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে প্রচারে গিয়ে দাবি করেছিলেন উত্তর পূর্বের রাজ্যগুলিকে না দেখার নীতি নয়ে চলত কংগ্রেস সরকার। এই প্রথম বিজেপি সরকার এসে উত্তর পূর্বের রাজ্যগুিলর দিকে নজর দিয়েছে এবং উত্তর পূর্বের রাজ্যগুিলর উন্নয়নের কাজ করছে। মণিপুর যে আন্তর্জাতির বাণিজ্যের করিডর হতে পারে তা দেখিয়ে দিয়েছে বিজেপি সরকার। এমনই দাবি করেছিেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications