তৃণমূল কেন গোয়ায়, কংগ্রেসের সঙ্গে ‘সমঝোতা’ নিয়েও স্পষ্ট জবাব দিলেন মমতা

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে পাখির চোখ করেছে গোয়াকে। গোয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে ঐক্যও গিয়েছে ভেস্তে। বিজেপির বিরুদ্ধে লড়ায়ে নেমে কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বসেছে তৃণমূল।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে পাখির চোখ করেছে গোয়াকে। গোয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে ঐক্যও গিয়েছে ভেস্তে। বিজেপির বিরুদ্ধে লড়ায়ে নেমে কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বসেছে তৃণমূল। এই প্রসঙ্গেই উঠে এল বিরোধী ভোট ভাগাভাগির প্রশ্ন। সেই প্রশ্নের কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করে চলে

বিজেপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করে চলে

শনিবার মমতা বন্যোাচপাধ্যায় গোয়ায় সাংবাদিক বৈঠকে বলেন, আমরা চাইনা ভোট ভাগাভাগি হোক। বিজেপি বিরোধী ভোট এক জায়গায় নিয়ে আসাই তাঁর উদ্দেশ্য। তাঁর কথায়, বিজেপি ও কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করে চলে। বিগত নির্বাচন থেকে আজ পর্যন্ত গোয়ায় সেই ছবিই দেখা গিয়েছে। কংগ্রেসকে ভাঙিয়ে নিয়েই বিজেপি সরকার চালাচ্ছে গোয়ায়।

তৃণমূল এসেছে কংগ্রেস ও বিজেপির সেই সমঝোতা ভাঙতে

তৃণমূল এসেছে কংগ্রেস ও বিজেপির সেই সমঝোতা ভাঙতে

মমতা বলেন, তৃণমূল গোয়াকে গুরুত্ব দিয়ে দেখছে। তৃণমূল গোয়ায় এসেছে কংগ্রেস ও বিজেপির সেই সমঝোতা ভাঙতে। তৃণমূল গোয়ায় বিরোধী দলগুলিকে এক জায়গায় আনতে চায়। বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেটাই করতে চায়। কংগ্রেস যাতে বিজেপিকে আর সাহায্য করতে না পারে, তার জন্যই তৃণমলের গোয়ায় পা রাখা।

বিজেপিকে হারাতেই গোয়ায় এসেছি, জোট-বার্তা মমতার

বিজেপিকে হারাতেই গোয়ায় এসেছি, জোট-বার্তা মমতার

বাংলার মুখ্যমন্ত্রী গোয়ায় গিয়ে বলেন, গোয়ার সঙ্গে বাংলার অনেক মিল রয়েছে। আমরা গোয়ার মানুষের সঙ্গে কথা বলছি। আগে আমাদের নেতারা এসেছে এবার আমি এলাম। এখানে আমরা আমাদের মতো করে লড়ব। কংগ্রেসের মতো করে লড়াই নয়। আমরা আমাদের মতো করেই বিজেপিকে হারাব। বিজেপিকে হারাতেই গোয়ায় এসেছি। একজোটে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে।

প্রশান্ত কিশোরের তাৎপর্যপূর্ণ মন্তব্য নিয়ে মমতার ব্যাখ্যা

প্রশান্ত কিশোরের তাৎপর্যপূর্ণ মন্তব্য নিয়ে মমতার ব্যাখ্যা

এদিকে প্রশান্ত কিশোর বিজেপিকে নিয়ে যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, তার জবাবও দিয়েছেন মমতা। মমতা বলেন, প্রশান্ত কিশোরের মন্তব্যের সঠিক ব্যাখ্যা হচ্ছে না। পিকের মন্তব্যকে একপশে ব্যাখ্যা করা হচ্ছে। আসলে তিনি বলতে চেয়েছেন, কংগ্রেসের মতো করে লড়াই করলে চলবে না। বিজেপি হারুক বা জিতুক বিজেপি এখন ভারতীয় রাজনীতিতে রয়ে যাবে। কংগ্রেস যেমন ৪০ বছর ধরে রাজত্ব চালানোর পরও ভারতীয় রাজনীতিতে রয়েছে, বিজেপিও তেমনই থাকবে।

জোটবদ্ধ হতে হবে, জয় গোয়া স্লোগান মমতার

জোটবদ্ধ হতে হবে, জয় গোয়া স্লোগান মমতার

মমতার কথায়, দেশে আঞ্চলিক পার্টি আরও শক্তিশালী হবে। কংগ্রেসের দাদাগিরি নিয়ে তিনি জবাব দেন। জবাব দেন বিজেপিকেও। তিনি বলেন, গোয়ায় স্থানীয় দলগুলি বিজেপির বিরুদ্ধে লড়ছে। কংগ্রেস একঘরে হয়ে গিয়েছে। আমরা বিরোধী দলগুলিকে এক জায়গায় করার চেষ্টা করছি। সেই কাজ আমাদের করে যেতে হবে। বিজেপিকে হারাতে জোটবদ্ধ হতে হবে। তিনি এদিন সাংবাদিক বৈঠক শেষে জয় গোয়া স্লোগান তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+