চব্বিশের আগে নজরে বাইশ, UP বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবাংশু

চব্বিশের আগে নজরে বাইশ, UP বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবাংশু

ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ইউপির বিজেপি মুখপাত্র সলভ মণি ত্রিপাঠি বলেছিলেন, তৃণমূলকে ইউপিতে কেউ চেনে না৷ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রভাব নেই। এরই পাল্টা এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

চব্বিশের আগে নজরে বাইশ, UP বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবাংশু

ওয়ানইন্ডিয়া বাংলাকে দেবাংশু বলেন,

'খরগোশ যেভাবে শিকারিকে দেখে বালিতে মাথা গুজে ভাবে ও শিকারিকে দেখতে পাচ্ছে না বলপ শিকারীও ওকে দেখতে পাচ্ছে না। বিজেপিও সেভাবেই বালিতে মাথা ঢুকিয়ে গুটিসুটি দিয়ে পড়ে রয়েছে। একুশেও তো বলেছিল, ২০০র বেশি সিট পাবে পশ্চিমবঙ্গে। পেয়েছে? ঠিক এই ভাষাতেই উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্রের প্রত্যুত্তর দিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর হুঙ্কার, ২০২৪ সালে বিজেপি বুঝতে পারবে, গোটাদেশে তাঁর প্রভাব ঠিক কতটা।

তৃণমূলের তৃতীয়বার বঙ্গবিজয়ের স্বপ্ন পূরণ হয়েছে ২০২১ সালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তবে সেই নির্বাচনের আগে আগামী বছরই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনও লড়তে চলেছে তৃণমূল। আর আঞ্চলিক নেত্রী নয়, এবার জাতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা৷ মমতার এই বৃহৎ উদ্দেশ্য প্রতিফলিতও হয়েছে 'শহিদ দিবসের' বক্তব্যে৷ শুধু বাংলা নয়, জাতীয় স্তরে নিজের বার্তা পৌঁছে দিতে হিন্দি ও ইংরেজিতে সাজিয়েছেন গোটা বক্তব্য৷ মোদী বিরোধিতা তো বটেই, পাশাপাশি নিয়েছেন সোনিয়া গান্ধী, পি চিদম্বরম সহ একাধিক জাতীয় স্তরের নেতাদের নাম।

তবে, সর্বভারতীয় রাজনীতিতে মমতা যতই প্রভাব বিস্তার করতে চান না কেন, উত্তরপ্রদেশ বিজেপি মোটেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূলকে। যোগীরাজ্যের শাসকদলের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠীর বক্তব্যে তা স্পষ্ট।

সালভা মণি ত্রিপাঠীর এই মন্তব্যের পরই দেবাংশু ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, আর তাছাড়া বিজেপিই প্রচার করে যে ওরা মাত্র একজন এমপি থেকে ৩০০তে পৌঁছেছে। আমাদের তো তবু ২২ জন সাংসদ। এখান থেকে ৩২২তে পৌঁছোতে বেশি সময় লাগবে না। ২০২৪ এই ওরা (বিজেপি) বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতজন চেনে আর সারা দেশে ওঁর কী প্রভাব রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+