মমতার নিজের রাজ্যে পুড়ছে তৃণমূলের ব্যানার-পোস্টার! নেপথ্যে কারা তদন্ত শুরু
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারগুলি লাগিয়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারগুলি লাগিয়েছিল তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। রবিবার যাদবপুরের ক্যাম্পাসে ব্যানারগুলি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতির মাতৃভাষা দিবসে আর্টস ও সায়েন্স মোড়ে কয়েকটি ব্যানার টাঙায় তৃণমূল। তৃণমূলের উদ্যোগে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার দেখা যায়, কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে ব্যানারগুলি। কয়েকটি ব্যানারের কোনও হদিশও নেই। কিছু অর্ধপোড়া অবস্থায় পড়ে রয়েছে।
তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে।
উপাচার্যকে হেনস্থা পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপর উপাচার্যের সঙ্গে দেখা করে ছাত্রদের বিরুদ্ধে কড়া হতে নির্দেশ দেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও এই ঘটনায় কড়া নিন্দা করেন। তারপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications