কংগ্রেসের নেতৃত্বে তৃণমূলের অনীহা! বিজেপি বিরোধী ঐক্যে বড় প্রশ্ন মিশন ২০২৪-এ

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপনীতে বিরোধী ঐক্যের ছবি ফুটিয়ে তুলতে চেয়েছিল কংগ্রেস। আবার চাইল আদানি ইস্যুতে সংসদে।

আদানি ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে চেপে ধরতে বিরোধীদের সঙ্ঘবদ্ধ করতে উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। সেইমতো কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমস্ত বিরোধী দলকে বৈঠকে ডেকেছিলেন। কংগ্রেসের ডাকা সেই বৈঠকে সবাই গেলেও তৃণমূল গরহাজির থাকল।

ভারত জোড়ো যাত্রার সমাপনীতেও তৃণমূল গরহাজির

ভারত জোড়ো যাত্রার সমাপনীতেও তৃণমূল গরহাজির

তৃণমূলের এই গরহাজিরা ফের একবার প্রশ্ন তুলে দিল বিজেপি বিরোধী ঐক্য গঠন নিয়ে। সম্প্রতি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সমাপনীতে বিরোধী ঐক্যের ছবি ফুটিয়ে তুলতে চেয়েছিল কংগ্রেস। সেখানেও অনুপস্থিত ছিল তৃণমূল। ২১টি দলকে চিঠি দিলেও অন্য কয়েকটি দলও অনুপস্থিত ছিল।

বিরোধী জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তৃণমূলের গরহাজিরায়

বিরোধী জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তৃণমূলের গরহাজিরায়

তবে সবথেকে চোখে পড়ছিল তৃণমূলের অনুপস্থিতি। এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা বিরোধী জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তারপর বিরোধীদের সামনে হাতে গরম ইস্যু হিসেবে উঠে আসে আদানি গোষ্ঠীর শেয়ারে ধস এবং ব্যাঙ্কিং সেক্টরের আঘাত নেমে আসা।

কংগ্রেসের সঙ্গে ধর্না বিক্ষোভে শামিল, বৈঠকে নেই তৃণমূল

কংগ্রেসের সঙ্গে ধর্না বিক্ষোভে শামিল, বৈঠকে নেই তৃণমূল

কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এই ইস্যতে সুর চড়াতে সঙ্ঘবদ্ধ প্রতিবাদের রাস্তা নেয়। কিন্তু সেই বিরোধী ঐক্য ভেঙে তৃণমূল একলা প্রতিবাদের রাস্তা নেওয়ায় প্রশ্ন উঠেছে। সংসদের বাইরে কংগ্রেসের সঙ্গে ধর্না বিক্ষোভে শামিল হলেও, তৃণমূল সংসদের ভিতরে একলা প্রতিবাদে শামিল হল।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল নেই, প্রশ্নে বিরোধী ঐক্য

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল নেই, প্রশ্নে বিরোধী ঐক্য

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল না যাওয়ায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আদানি ইস্যুতে তৃণমূলের অবস্থান নিয়ে অস্পষ্টতা আছে বলেই তারা কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহল দাবি করেছে। যদিও তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল বিতর্ক চায়, কিন্তু সংসদ অচল করতে চায় না।

বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব অস্বীকার তৃণমূলের

বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব অস্বীকার তৃণমূলের

তৃণমূল কংগ্রেস এদিন আদানি ইস্যুতে সংসদে সুর চড়ান। কিন্তু কংগ্রেসের ডাকা বৈঠকে না গিয়ে কার্যত তাঁরা বুঝিয়ে দেন, কংগ্রেসের নেতৃত্বে জোটে তাঁরা নেই। অর্থাৎ বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব তারা স্বীকার করতে চাইছে না বলেই কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে যাচ্ছে নানা অছিলায়।

কংগ্রেসের সঙ্গে জোট-দূরত্ব বজায় রাখলেন তৃণমূল নেতারা

কংগ্রেসের সঙ্গে জোট-দূরত্ব বজায় রাখলেন তৃণমূল নেতারা

এদিন সংসদে রণকৌশল ঠিক করতে বিরোধীদের সবাইকে নিয়ে বৈঠক ডেকেছিল কংগ্রেস। সেই বৈঠকে প্রায় সমস্ত বিরোধী দল হাজির হলেও তৃণমূল গরহাজির থাকল। ধর্নায় শামিল হলেও বৈঠকে যোগ না দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট-দূরত্ব বজায় রাখলেন শান্তনু সেন ও মহুয়া মৈত্ররা।

ধর্নায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাংসদরাও যোগদান করেন

ধর্নায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাংসদরাও যোগদান করেন

কংগ্রেসের ডাকা বৈঠকের পরই আদানি ইস্যুতে জেপিসি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। সেই ধর্নায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাংসদরাও যোগদান করেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্ররা।

কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিল কোন কোন দল

কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিল কোন কোন দল

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে এদিন যোগ দেন ডিএমকে, এনসিপি, জেডিইউ, আরজেডি, শিবসেনা, টিডিপি, সিপিএম, সিপিআই-সহ বামদলগুলি।এমনকী সমাজবাদী পার্টি, আম আদমি পার্টিও এই বৈঠকে যোগ দেয়। বিজেপি-বিরোধী দলগুলির মধ্যে শুধু ছিল না তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+