ত্রিপুরা দখলে সুস্মিতাকে নিয়ে বিশেষ পরিকল্পনা অভিষেকের, আটঘাট বেঁধেই নামছে তৃণমূল

ত্রিপুরা দখলে সুস্মিতাকে নিয়ে বিশেষ পরিকল্পনা অভিষেকের, আটঘাট বেঁধেই নামছে তৃণমূল

২০২৩-এ ত্রিপুরাকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল। নিত্যদিন উত্তর-পূর্বের রাজ্য শক্তি বাড়াচ্ছে বাংলার শাসক দল। বাড়াচ্ছে টিম। এবার ত্রিপুরা অভিযানে তৃণমূলের টিমে যোগ দিচ্ছেন মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরা সুস্মিতা দেব। জল্পনা মতোই অসমের নেত্রী সুস্মিতাকে ত্রিপুরায় ব্যবহার করছে তৃণমূল।

সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠাচ্ছে তৃণমূল

সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠাচ্ছে তৃণমূল

শুধু ত্রিপুরাতেই নয়, সুস্মিতা দেবকে অসমেও ব্যবহার করবে তৃণমূল। কিন্তু এখন সবার আগে ত্রিপুরাই লক্ষ্য। কারণ ত্রিপুরায় ২০২৩-এই ভোট। তৃণমূল চাইছে আসন্ন ভোটে গণতান্ত্রিকভাবে বিজেপিকে হারাতে। বাংলা থেকে টিম যাচ্ছেই। এবার সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরা দখল করতে তৃণমূলে ফুল টিম

ত্রিপুরা দখল করতে তৃণমূলে ফুল টিম

বাংলা জয়ের পর ত্রিপুরা দখল করতে তৃণমূল প্রায় ফুল টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন টিম ত্রিপুরায় অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত বেশিরভাগ যুব নেতানেত্রীদেরই বেশি ব্যবহার করা হয়েছে। সিনিয়রদের মধ্যে কুণাল ঘোষ, শান্তনু সেন, মলয় ঘটক, ব্রাত্য বসুরাও ত্রিপুরা অভিযানে সামিল হচ্ছেন।

১৫ দিনের সফরে সুস্মিতা দেব ত্রিপুরায়

১৫ দিনের সফরে সুস্মিতা দেব ত্রিপুরায়

এবার সুস্মিতা দেবকে ত্রিপুরায় পাঠিয়ে তৃণমূল কংগ্রেস ঝড় তুলতে চাইছে। ১৫ দিনের সফরে সুস্মিতা দেব ত্রিপুরা যাচ্ছেন। তাঁর ঠিক পরেই ত্রিপুরা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১ সেপ্টেম্বর সুস্মিতা দেব যাচ্ছেন ত্রিপুরায়। শিলচর থেকে রেলপথে তিনি যাবেন আগরতলায়। সেখানে তাঁর কর্মসূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে।

১৫ দিনের সফরে ৬০ বিধানসভায় পা

১৫ দিনের সফরে ৬০ বিধানসভায় পা

ত্রিপুরা সফরে গিয়েই সুস্মিতা দেবা সবার আগে দখা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে। তারপর তিনি যাবেন জিমন্যাস্ট দীপা কর্মকারের বাড়ি। ১৫ দিনের সফরে ৮ জেলার ৬০টি বিধানসভা এলাকা তিনি পরিদর্শন করবেন। দীর্ঘদিন তিনি কংগ্রেসি রাজনীতি করেছেন। এবার মমতার দলে যোগ দিয়ে তিনি নতুন সফর শুরু করছেন সেপ্টেম্বরের পয়লা থেকে।

‘পঞ্চপাণ্ডবে’র পর সুস্মিতা দেব অভিষেকের টিমে

‘পঞ্চপাণ্ডবে’র পর সুস্মিতা দেব অভিষেকের টিমে

সুস্মিতার পর ৩ সেপ্টেম্বর ত্রিপুরা যাওয়ার কথা অভিযেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে ত্রিপুরায় গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যত প্রতিরোধের মুখে পড়েছেন, ততই তাঁর উদ্যম বেড়েছে। তৃণমূল শিবিরও কোমর বেঁধে নেমে পড়তে তৈরি সুস্মিতা-অভিষেকের সঙ্গে। অভিষেক ইতিমধ্যেই ত্রিপুরা দখলে 'পঞ্চপাণ্ডব'কে বেছে নিয়েছেন। এবার তিনি সুস্মিতা দেবকেও টিমে যুক্ত করলেন।

আটঘাট বেঁধে তৃণমূল নামছে ত্রিপুরা দখল করতে

আটঘাট বেঁধে তৃণমূল নামছে ত্রিপুরা দখল করতে

তৃণমূল চাইছে না ত্রিপুরা অভিযানে কোনও ফাঁক থাকুক। ২০১৬ সালে মুকুল রায়ের নেতৃত্বে ত্রিপুরা দখলের বীজ বুনেছিলেন তৃণমূল। কিন্তু সেবার অভিযান মমাঝপথে থেমে গিয়েছিল। এবার তৃণমূল যুদ্ধ জয় করে থামতে চাইছে। তাই আটঘাট বেঁধে তৃণমূল নামছে ত্রিপুরা দখল করতে। পূর্বপরিকল্পনা করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+