শীতকালীন অধিবেশন: সর্বদল বৈঠকে তৃণমূলের ১০ দাবি! সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা

সংসদের শীতকালীন অধিবেশনের (Winter session) আগে হওয়া সর্বদল বৈঠকে (all party meet) ১০ দাবি পেশ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পাশাপাশি তাদের তরফে দাবি করা হয়েছে তিনটি কৃষি বিল বাতিল করার আগে তা নিয়ে সংসদে আলোচ

সংসদের শীতকালীন অধিবেশনের (Winter session) আগে হওয়া সর্বদল বৈঠকে (all party meet) ১০ দাবি পেশ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পাশাপাশি তাদের তরফে দাবি করা হয়েছে তিনটি কৃষি বিল বাতিল করার আগে তা নিয়ে সংসদে আলোচনা করা হোক। দাবি নিয়ে যে তাদের সাংসদরা সংসদ উত্তাল করতে পারেন, তার ইঙ্গিতও দিয়ে রাখা হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের ১০ দাবির মধ্যে রয়েছে,

 বেকারি

বেকারি

এবারের অধিবেশনে তৃণমূল বেকারিকে ইস্যু করতে চায়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে দাবি করেছেন, বাংলায় বেকারি ৪০ শতাংশ কমলেও দেশে বেকারি ৪০ শতাংশ বেড়েছে। এই বিষয়টিই তৃণমূল দেশের মানুষের সামনে তুলে ধরতে চায়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য/জ্বালানির মূল্যবৃদ্ধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য/জ্বালানির মূল্যবৃদ্ধি

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জ্বালানির দামেরও বৃদ্ধির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তবে কেন্দ্রীয় সরকারের পরে বিজেপি এবং কংগ্রেস শাসিত রাজ্যগুলি পেট্রোল ডিজেলে কর কমালেও তা কমাতে রাজি হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন

এদিন সর্বদল বৈঠকে প্রধান বিরোধী কংগ্রেসের তরফে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইন প্রণয়নের দাবি তোলা হয়েছে। প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মবার্ষিকীতে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা বলার পর থেকেই কৃষকদের তরফে এই ব্যাপারে দাবি তোলা হয়েছে। অবশ্য আন্দোলনরত কৃষকদের এই দাবি বেশ পুরনো। এবার তৃণমূলও সেই দাবি তুলেছে।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা হচ্ছে

যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা হচ্ছে

দীর্ঘ দিন ধরেই তৃণমূলের অভিযোগ যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা হচ্ছে। জিএসটি কাউন্সিলের গুরুত্ব কমানোর অভিযোগ করে তৃণমূলের তরফে এই অভিযোগ তোলা হয়েছিল। এই অভিযোগ অবশ্য তুলেছিল সিপিএম-সহ অন্য বিরোধীরাও। একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে এড়িয়ে সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করতে দেখা গিয়েছে সিপিএমকে। এব্যাপারে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

 লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি

লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি

কেন্দ্রীয় সরকার লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে। এই অভিযোগ তৃণমূল-সহ সহ বাকি বিরোধীদের। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় উদাহরণ এয়ার ইন্ডিয়াকে টাটাদের হাতে তুলে দেওয়া এবং এলআইসির বিলগ্নিকরণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়েও সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস।

বিএসএফ-এর কাজের পরিধি

বিএসএফ-এর কাজের পরিধি

বিএসএফ-এর কাজের পরিছি সীমান্তের ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হয়েছে। যা নিয়ে প্রথম থেকেই সরব তারা। এব্যাপারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আপত্তির কথাও জানিয়েছেন। বিএসএফের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিপীড়নের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিএসএফ-এর তরফে বলা হয়েছিল, এফআইআর দায়ের করার ক্ষমতাও তাদের নেই। অভিযুক্ত কাউকে ধরে রাজ্যের পুলিশের হাতে তুলে দিতে হয় তাদের।

পেগাসাস ইস্যু

পেগাসাস ইস্যু

পেগাসাস ইস্যুতে বর্ষাকালীন অধিবেশন পণ্ড হয়েছিল। সরকার সংসদে আলোচনা না করলেও পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের তরফ থেকে তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে রেহাই মিলবে না। সেই বিষয়টিও আলোচন্য সূচিতে রাখার দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

করোনা পরিস্থিতি

করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস।

মহিলা সংরক্ষণ বিলের দাবি

মহিলা সংরক্ষণ বিলের দাবি

তৃণমূলের তরফে সংসদের এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনার দাবি তোলা হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ২০১৪ সালে বিজেপির ইস্তেহারে লোকসভা ও বিধানসভায় মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও, এখনও পর্যন্ত তার জন্য কিছু করা হয়নি।

যাচাই করেই সংসদে বিল আনার দাবি

যাচাই করেই সংসদে বিল আনার দাবি

২৯ নভেম্বর থেকে শুরু করে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের অধিবেশন। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ২৬ টি বিল আনার করা বলা হয়েছে। এব্যাপারে বিরোধী দলগুলির কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে। যদিও এব্যাপারে তৃণমূলের তরফে বলা হয়েছে, এইভাবে বিল পাশ না করিয়ে যাচাই করেই বিল পাশ করানো হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+